প্রিন্ট এর তারিখ : ০৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
আল-আযহার মাদরাসা, রংপুরে বিভিন্ন পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি
||
আল-আযহার মাদরাসা, রংপুরে বিভিন্ন পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তিনিজস্ব প্রতিবেদক, রংপুর:রংপুরের আল-আযহার মাদরাসা, রংপুর শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ও মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।মাদরাসা সূত্রে জানা গেছে, মোট ৮টি পদে সর্বমোট ১৩ জন জনবল নিয়োগ দেওয়া হবে।পদসমূহ ও জনবল বণ্টন:হাফেজ — ২ জনহাফেজা — ২ জনসহকারী শিক্ষক (আরবি) — ২ জনসহকারী শিক্ষক (বাংলা) — ১ জনসহকারী শিক্ষক (ইংরেজি) — ১ জনসহকারী শিক্ষক (গণিত) — ১ জনসহকারী শিক্ষক (বিজ্ঞান) — ২ জনঅ্যাকাউন্টিং সহকারী — ২ জনশিক্ষাগত যোগ্যতা:সহকারী শিক্ষক (আরবি) পদের জন্য প্রার্থীকে কামিল অথবা দাওরায়ে হাদিস পাস হতে হবে।বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষক পদে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।বিজ্ঞান ও অ্যাকাউন্টিং সহকারী পদেও সংশ্লিষ্ট বিষয়ে অনার্স বা মাস্টার্স পাস হতে হবে।সকল পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।পরীক্ষার তারিখ ও সময়:আগামী ৫ জুন ২০২৬, বৃহস্পতিবার সকাল ৯টায় লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি ও জীবনবৃত্তান্তসহ মাদরাসা কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।যোগাযোগ: ০১৯৮৭-৩০৭২৩৬মাদরাসা কর্তৃপক্ষ যোগ্য ও আগ্রহী সকল প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪