প্রিন্ট এর তারিখ : ৩১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬
ঈদের ছুটিতে বিচারকের ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, সিসিটিভিতে ধরা পড়ল তিন সদস্যের চক্র
||
ব্রাহ্মণবাড়িয়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ Syeda Amina Farhin-এর ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩০ মে) ভোরে পৌর এলাকার মৌলভীপাড়ায় অবস্থিত Titas Twin Tower ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।জানা গেছে, বিচারক সৈয়দ আমিনা ফারহিন ঈদের ছুটি উপলক্ষে ফ্ল্যাটে তালা লাগিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে সংঘবদ্ধ চোরচক্র ফ্ল্যাটে ঢুকে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।ভবনের কেয়ারটেকার রতন মিয়া জানান, সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোরের দিকে তিন সদস্যের একটি চোরচক্র ভবনের পেছনের অংশের গ্রিল ভেঙে দ্বিতীয় তলায় ওঠে। এরপর তারা ফ্ল্যাটের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা ঘরের দুটি আলমিরা ভেঙে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পাশাপাশি ঘরের অন্যান্য সামগ্রীও চুরি হয়েছে বলে জানা গেছে।ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার M M Rakib Ur Raja ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারকের ছুটিতে থাকার সুযোগকে কাজে লাগিয়ে চোরচক্র এ ঘটনা ঘটিয়েছে। ফ্ল্যাট থেকে কী পরিমাণ মালামাল খোয়া গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নিরূপণের কাজ চলছে।তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত এবং দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪