প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
ত্রিশালে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের চার নেতা আটক
||
ত্রিশালে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের চার নেতা আটকময়মনসিংহের ত্রিশালে মশাল মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৬৪টি বাঁশের মশাল উদ্ধার করা হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের কাজীর শিমলা এলাকায় নির্মাণ ব্রিকসের পাশে রাহমাতুল্লাহ লিটনের ফিশারির সামনে থেকে তাঁদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সভাপতি নজরুল ইসলাম, বয়লর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুল ইসলাম এবং কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাসুম।পুলিশ জানায়, বাঁশের মশাল নিয়ে রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এ সময় ৬৪টি বাঁশের মশাল উদ্ধার করা হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪