প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
ইরানের সতর্কবার্তা: পশ্চিম এশিয়ায় ইউক্রেনের ড্রোন তৎপরতা নিয়ে নতুন অভিযোগ
||
ইরানের সতর্কবার্তা: পশ্চিম এশিয়ায় ইউক্রেনের ড্রোন তৎপরতা নিয়ে নতুন অভিযোগপশ্চিম এশিয়াজুড়ে ইউক্রেনের সামরিক উপস্থিতি ও ড্রোন তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ তুলে সতর্কবার্তা দিয়েছে ইরান। তেহরানের দাবি, অঞ্চলটিতে ইউক্রেনের সামরিক মোতায়েন, প্রতিরক্ষা অংশীদারত্ব এবং কথিত গোপন অভিযান নিয়ে তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে।ইরানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির পার্লামেন্টের সংবাদ সংস্থার প্রধান মেহদি রাহিমি জানান, পশ্চিম এশিয়ায় ছোট আকারের মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) মোতায়েনসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে ইউক্রেন।রাহিমির দাবি, সীমান্ত অতিক্রম করে ইরানে প্রবেশের চেষ্টাকালে বেশ কয়েকটি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত ও লক্ষ্যবস্তু করেছে ইরানি বাহিনী। এ ছাড়া ইরাক ও কুর্দিস্তান অঞ্চলসহ কয়েকটি প্রতিবেশী দেশে ইউক্রেনীয় অপারেটিভদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তারের খবরও পাওয়া গেছে।তিনি অভিযোগ করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিম এশিয়াকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সেবা দেওয়ার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নিজের গুরুত্ব তুলে ধরতে চাইছেন। বৃহস্পতিবার কুয়েতে ঘটে যাওয়া ঘটনাটিও ইউক্রেনের সম্পৃক্ততার অংশ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।এ সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পশ্চিম এশিয়ায় ন্যাটোর উপস্থিতি বাড়ানোর চেষ্টা এবং ওয়াশিংটন ও ইসরায়েলের বিরুদ্ধে ছদ্মবেশী বা ‘ফলস-ফ্ল্যাগ’ অভিযান পরিচালনার অভিযোগও তোলেন রাহিমি।ইরানের সামরিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, তেহরান যেকোনো সামরিক হামলার জবাব প্রকাশ্যেই দেয়। দেশের আকাশসীমা লঙ্ঘনের জবাবে অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার নীতি অনুসরণ করে ইরান।এ ছাড়া মার্কিন স্বার্থ ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আগাম হামলার সক্ষমতা বাড়ানোর ইঙ্গিত দেন তিনি। একই সঙ্গে মার্কিন নৌ-অবরোধ ভাঙার প্রচেষ্টাকে ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলেও জানান।
সূত্র: আল মায়াদিন
বিডি প্রতিদিন/নাজমুল
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪