প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
||
যুক্তরাষ্ট্রের কাছে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইরানেরযুক্তরাষ্ট্রের হামলা ও দীর্ঘদিনের নিষেধাজ্ঞার ক্ষতিপূরণ হিসেবে ওয়াশিংটনের কাছে ২৯০ বিলিয়ন (২৯ হাজার কোটি) ডলার দাবি করেছে ইরান। দেশটির অভ্যন্তরীণ আদালত থেকে এ ক্ষতিপূরণের পক্ষে রায় পাওয়ার কথা জানিয়েছে তেহরান।সোমবার (২৩ নভেম্বর) ইরানের বিচার বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানান। ক্ষতিপূরণের দাবিতে গত ২৮ ফেব্রুয়ারির হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়া এবং পরবর্তী সময়ে দেশটির বিভিন্ন ক্ষয়ক্ষতির বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, দেশটির বিচার বিভাগের আইনজীবী কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর ক্ষতিপূরণের এ দাবির কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘আমরা দেশের অভ্যন্তরীণ আদালতগুলো থেকে আমেরিকানদের বিরুদ্ধে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের রায় আদায় করেছি।’এ ছাড়া ইরানের বিরুদ্ধে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর বিরুদ্ধেও একাধিক মামলা করা হয়েছে বলে জানান তিনি।রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ক্ষতিপূরণ হিসেবেই এই অর্থ দাবি করেছে ইরান।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তেহরানের দাবি, এসব হামলায় ওই দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছিল।এর আগে, যুদ্ধের অবসান ও শান্তি চুক্তির পথ তৈরির লক্ষ্যে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়। এতে ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নে ওয়াশিংটন এবং আঞ্চলিক অংশীদারদের অন্তত ৩০০ বিলিয়ন ডলারের পরিকল্পনা প্রণয়নের কথা উল্লেখ ছিল।সূত্র: গালফ নিউজ
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪