প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
||
হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানেরইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে তাদের অ্যারোস্পেস ফোর্স। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।আইআরজিসি জানিয়েছে, নতুন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে শনাক্ত করে ভূপাতিত করেছে। তাদের দাবি, ইরানি বাহিনীর ভূপাতিত করা এটি ৫৮তম মার্কিন এমকিউ-৯ ড্রোন।অন্যদিকে, আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের অন্তত ৭৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। এর মধ্যে ১৭টি এমকিউ-১ এবং ৫৬টি এমকিউ-৯ ড্রোন রয়েছে বলে দাবি সংস্থাটির।আইআরজিসি আরও দাবি করেছে, গত ১৪ নভেম্বর একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার ঘটনাটি ছিল এ ধরনের ড্রোন ধ্বংসের ১৭তম ঘটনা। তবে ইরানের দেওয়া ড্রোন ভূপাতিতের মোট সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪