প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ, মুকসুদপুর থানায় আগুন; আটকা দেড় শতাধিক পণ্যবাহী গাড়ি
||
গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ, মুকসুদপুর থানায় আগুন; আটকা দেড় শতাধিক পণ্যবাহী গাড়িগোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিক্ষোভ ও সড়ক অবরোধে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও বৈদ্যুতিক খুঁটি ফেলে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এদিকে মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের গাড়িসহ অন্তত ১০টি যানবাহন পুড়ে গেছে।আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বৃষ্টির মধ্যেই গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় লোকজন জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বইঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে বিক্ষোভ করেন কয়েক শ নেতা-কর্মী। সড়কের বিভিন্ন স্থানে অবরোধের পাশাপাশি পিকেটারদের অবস্থান দেখা যায়।দোলা পাম্প, শহরের লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় কিছুক্ষণ পরপর দেশীয় অস্ত্র হাতে মিছিল করতে দেখা গেছে। পিকেটারদের উপস্থিতির কারণে সড়কে সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।সকাল থেকেই গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এতে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বৃষ্টির মধ্যে অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। জরুরি প্রয়োজনে ও অফিসের উদ্দেশে বের হওয়া লোকজন যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়েন।সকাল আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড় থেকে শহরে প্রবেশের পথে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেরিয়ে নীলা মাঠ এলাকায় অন্তত তিন জায়গায় গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখা যায়। একটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ করেন কয়েকজন। হাসপাতাল মোড় ও সার্কিট হাউস মোড়েও প্রতিবন্ধকতা তৈরি করা হয়।মধুমতী নদী পেরিয়ে গোপালগঞ্জে প্রবেশের মুখে খুলনা-ঢাকা মহাসড়কের চর গোবরা এলাকাতেও গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় সূত্রের দাবি, সেখানে যুবলীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। ওই এলাকা দিয়ে হেঁটেও চলাচল করা যাচ্ছে না।দোকানপাট বন্ধ, সীমিত যান চলাচলমহাসড়কে কোনো যানবাহন চলতে দেখা যায়নি। শহরের ভেতরে ইজিবাইক, ভ্যান ও রিকশা চলাচল করলেও তা ছিল সীমিত। বিভিন্ন প্রতিবন্ধকতার মাঝখানে কিছু যানবাহন চলাচল করায় যাত্রীদের একাধিকবার গাড়ি পরিবর্তন করে গন্তব্যে যেতে হচ্ছে।নীলা মাঠ এলাকা থেকে হেঁটে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিলেন কয়েকজন। তাঁদের মধ্যে দুই নারী জানান, তাঁরা গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে চাকরি করেন। শহর থেকে কর্মস্থলে যাওয়ার পথে কোনো যানবাহন না পেয়ে বৃষ্টিতে ভিজে হেঁটে যেতে হচ্ছে।সকাল থেকেই ঘোনাপাড়া মোড়ে একদল লোক অবস্থান নেন। সকাল সোয়া ৯টার দিকে গোলচত্বরের রেলিংয়ের সঙ্গে চুরির অভিযোগে দুজনকে বেঁধে রাখতে দেখা যায়। সেখানে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের অভিযোগ, গত রাতে মহাসড়কে চলাচলকারী অ্যাম্বুলেন্সসহ কয়েকটি যানবাহনে চুরি-ছিনতাই হয়েছে। এসব ঘটনায় এলাকার বদনাম হচ্ছে বলে অভিযুক্তদের আটক করা হয়েছে বলে তাঁরা দাবি করেন।সকাল সাড়ে ৯টা পর্যন্ত শহরের প্রায় সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের কিছু দোকান খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি ছিল না বললেই চলে। রাস্তাঘাটেও মানুষের চলাচল ছিল কম।আটকা দেড় শতাধিক পণ্যবাহী গাড়িঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে গতকাল বুধবার রাত থেকে দুটি ফিলিং স্টেশনে দেড় শতাধিক পণ্যবাহী যান আটকা পড়েছে। রাত ১০টা থেকে গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়ার দোলা পাম্প এলাকায় ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপসহ বিভিন্ন যানবাহন আটকে আছে। মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি, গাছ ও বৈদ্যুতিক খুঁটি ফেলে রাখায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।গতকাল সন্ধ্যার পর মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে সড়কের পাশের গাছ কেটে রাস্তায় ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। কয়েকটি স্থানে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন ধরানো হয়।সিলেট থেকে পাথর বোঝাই করে বাগেরহাটের কাটাখালী যাওয়ার পথে ডাম্পট্রাক নিয়ে দোলা পাম্প এলাকায় আটকা পড়েছেন মোহাম্মদ আলী। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় সিলেট থেকে রওনা দিয়ে বুধবার ঢাকার মহাখালীতে যাত্রাবিরতি করেন। সেখান থেকে রওনা হয়ে রাত ৯টার দিকে গোপালগঞ্জে প্রবেশ করেন।মোহামোদ আলী বলেন, মুকসুদপুরে গাছ ফেলে রাস্তা বন্ধ করা হলেও তাঁর লোড গাড়ি দেখে ছেড়ে দেওয়া হয়। পরে উজলপুরে বিদ্যুতের খুঁটি ফেলে রাখা থাকলেও সেখান থেকে পার হতে দেওয়া হয়। পুলিশ লাইনস এলাকার বাধাও অতিক্রম করেন। তবে রাত ১০টার দিকে দোলা পাম্প এলাকায় পৌঁছে আর এগোতে পারেননি। সেখানে গাছ ফেলে পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগআজ সকাল সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। এ ঘটনায় পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১০টি গাড়ি পুড়ে গেছে।স্থানীয় একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল না। আজ সকালে নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে থানায় হামলা চালান। পরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪