প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা
||
নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন, থানায় মামলাজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তিনি বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেন।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।ওসি জানান, বৃহস্পতিবার রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের দায়ের করা এজাহার পাওয়ার পর মামলা গ্রহণ করা হয়েছে। মামলাটি সংবেদনশীল হওয়ায় আদালতে প্রতিবেদন দাখিলের আগে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয়। মামলায় কাদের আসামি করা হয়েছে, সে বিষয়েও তিনি কোনো তথ্য জানাননি।এর আগে বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগে। বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা দাবি করে এর জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেন এই সংসদ সদস্য। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪