প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
সেমিফাইনালের অপেক্ষায় বাংলাদেশ, আজই মিলতে পারে সুখবর
||
ভুটান জয় না পেলেই সেমিফাইনালে বাংলাদেশসাফ টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার পথে সহজ সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। স্বাগতিকেরা মাঠে না নামলেও শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচের ফলেই নিশ্চিত হতে পারে বাংলাদেশের শেষ চারে খেলা। আজ রাত ৮টায় দুই দলের মুখোমুখি লড়াইয়ে ভুটান জয় না পেলেই এক ম্যাচ হাতে রেখে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।ভুটানের বিপক্ষে জয় দিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কার সামনে সমীকরণ আরও সহজ। আজকের ম্যাচে জিতলেই শেষ চার নিশ্চিত হবে তাদের।তবে শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচটি ড্র হলেও বাংলাদেশের সেমিফাইনাল নিয়ে কোনো শঙ্কা থাকবে না। সে ক্ষেত্রে দুই ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট হবে ১ করে। বিপরীতে বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট থাকায় এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হবে তাদের।তবে ড্রয়ের পরও গ্রুপের রানার্সআপ হওয়ার ক্ষীণ সম্ভাবনা থাকবে ভুটানের। সে জন্য আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বড় ব্যবধানে জয় প্রয়োজন। একাধিক গোলের ব্যবধানে বাংলাদেশ জিতলে গোল ব্যবধানের হিসাবে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে দ্বিতীয় হওয়ার সুযোগ তৈরি হতে পারে ভুটানের।অন্যদিকে ভুটানের সামনে এখন জয়ের বিকল্প নেই। শ্রীলঙ্কাকে হারাতে পারলে বাংলাদেশের সমান ৩ পয়েন্ট নিয়ে শেষ ম্যাচ পর্যন্ত সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে পারবে তারা।এদিকে দিনের প্রথম ম্যাচে বেলা সাড়ে ৩টায় মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান। দর্শকদের মাঠে উপস্থিতি বাড়াতে আজকের দুই ম্যাচের টিকিটের দাম ৫০ শতাংশ কমিয়েছে টুর্নামেন্টের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান টিএসএ।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪