প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
সৈয়দপুরে বিরল ঘটনা, একসঙ্গে তিন সন্তানের জন্ম
||
সৈয়দপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, ছেলে একটি ও মেয়ে দুটিনীলফামারীর সৈয়দপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন কাকলী রানী দাস নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে একজন ছেলে ও দুজন মেয়ে। রোববার (১ নভেম্বর) শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়। বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।কাকলী রানী দাস দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ডাঙ্গারহাটের চক সন্যাসী শাহাপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী বিদ্যুৎ চন্দ্র দাস পেশায় একজন টাইলস মিস্ত্রি।পদ্মা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের স্বত্বাধিকারী শাহিবুল ইসলাম লেবু জানান, কাকলী রানী দাস দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির চিকিৎসক ডা. নাহিদ আক্তার বৃষ্টির তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। রোববার প্রসববেদনা শুরু হলে চিকিৎসকের পরামর্শে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ডা. নাহিদ আক্তার বৃষ্টির নেতৃত্বে সফলভাবে সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন হয়।একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ভিড় করেন পরিবারের সদস্য ও স্বজনেরা। এক ছেলে ও দুই মেয়েকে একসঙ্গে পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা বিদ্যুৎ চন্দ্র দাস। তিনি বলেন, ‘ঈশ্বরের আশীর্বাদে আমরা একসঙ্গে তিন সন্তান পেয়েছি। আমরা খুবই খুশি।’চিকিৎসক ডা. নাহিদ আক্তার বৃষ্টি বলেন, ‘এটি একটি বিরল ও আনন্দের ঘটনা। মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছে। নবজাতকদের ওজনও স্বাভাবিক। সবার কাছে তাদের জন্য দোয়া চাই।’
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪