প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, কমতে পারে পাসের হার ও জিপিএ-৫
||
আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, কমতে পারে পাসের হার ও জিপিএ-৫এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শনিবার (৩১ অক্টোবর)। তবে গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, এবার পাসের হার এবং সর্বোচ্চ ফল অর্জনকারীর সংখ্যা—দুটিই গত বছরের তুলনায় কম হতে পারে।শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য তুলনামূলক বেশি সময় ও পরিশ্রম প্রয়োজন হয়েছে। সিলেবাসের পরিধি বড় হওয়ায় অনেক শিক্ষার্থীকে বাড়তি চাপ সামলাতে হয়েছে। এ ছাড়া গতানুগতিক প্রশ্নের পরিবর্তে অভিন্ন ও মানসম্মত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়াও ফলাফলে প্রভাব ফেলতে পারে।খাতা মূল্যায়নের ক্ষেত্রেও আগের মতো অতিরিক্ত নম্বর দেওয়ার পরিবর্তে যথাযথ মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি থাকায় ফলাফলে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা।এবারের ফলাফলে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার ধারাবাহিকতাকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা।তাদের মতে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর এসব শিক্ষার্থী কলেজে ভর্তি হয়। সে সময় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা বিরাজ করছিল। এর প্রভাবে অনেক শিক্ষার্থীর কলেজে নিয়মিত উপস্থিতি ব্যাহত হয়। পাশাপাশি শ্রেণিকক্ষে অংশগ্রহণ ও পড়াশোনার প্রতিও কারও কারও অনীহা তৈরি হয়। এসব বিষয়ও এবারের পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪