প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় প্রকৌশলী গ্রেপ্তার, মোট আটক ১১
||
টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় প্রকৌশলী গ্রেপ্তার, মোট আটক ১১বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ২২ বছর বয়সী প্রকৌশলী প্রাঞ্জল থাকরালকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ১১তম ব্যক্তি তিনি। শুক্রবার মধ্যপ্রদেশের ইন্দোর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত অনিল পণ্ডিতের নির্দেশে হামলার পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রাঞ্জল। এ ছাড়া হামলায় অংশ নেওয়া এক বন্দুকধারীকে দ্বিতীয় একটি পিস্তল সরবরাহের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।পুলিশের দাবি, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য অনিল পণ্ডিত যুক্তরাষ্ট্রে অবস্থান করে হামলার পরিকল্পনা করেন। টাইগার শ্রফের ওপর হামলা বাস্তবায়ন, প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য ব্যবস্থা করা এবং বন্দুকধারীদের অর্থ সরবরাহের দায়িত্ব ছিল প্রাঞ্জলের ওপর।তদন্তকারীরা জানিয়েছেন, পুলিশের নজরদারি এড়াতে অনিল পণ্ডিত ও প্রাঞ্জল একটি গোপন বার্তা আদান-প্রদানের অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখতেন। প্রাঞ্জলের ফোন থেকে উদ্ধার করা কথোপকথন ও আর্থিক লেনদেন বিশ্লেষণ করে অনিল পণ্ডিতের আন্তর্জাতিক যোগাযোগের নেটওয়ার্ক সম্পর্কে তথ্য পাওয়ার আশা করছেন তাঁরা।কে এই প্রাঞ্জল থাকরাল?২২ বছর বয়সী প্রাঞ্জল প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রিধারী। চলতি বছরের মার্চে জামিনে মুক্তি পাওয়ার আগে তিনি কারাগারে ছিলেন। অনিল পণ্ডিতের নির্দেশে ভারতের পানিপথে এক ব্যবসায়ীর ওপর হামলা চালানোর অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।জামিনে মুক্তির পরপরই মুম্বাইয়ের জুহুতে টাইগার শ্রফের ওপর হামলার পরিকল্পনায় অনিল পণ্ডিতের সঙ্গে কাজ শুরু করেন বলে তদন্তে উঠে এসেছে।বিদেশে আত্মগোপনে থাকা মামলার প্রধান অভিযুক্ত অনিল পণ্ডিতের কাছে পৌঁছাতে প্রাঞ্জলকে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে দেখছেন মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা।রোববার প্রাঞ্জলকে কিল্লা আদালতের অবকাশকালীন বেঞ্চে হাজির করা হয়। পরে আদালত তাঁকে ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিগত ১৮ অক্টোবর সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় ফুটবল খেলা শেষে পুষ্পা নারসি গ্রাউন্ড থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অন্তত দুই ব্যক্তি গুলি চালান। ৩৬ বছর বয়সী এই অভিনেতার গাড়িতে হামলার পর মোটরসাইকেলে করে পালিয়ে যান হামলাকারীরা।মুম্বাই পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা পরে আন্ধেরিতে মোটরসাইকেলটি ফেলে রেখে সুরাটে যান। সেখান থেকে পুনে-জয়পুর এক্সপ্রেসে ওঠেন তাঁরা। এরপর দিল্লি হয়ে নেপালে পালানোর চেষ্টার সময় রাজস্থানের কোটায় তিন সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়।লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য অনিল পণ্ডিত এ হামলার দায় স্বীকার করেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।পুলিশের সূত্রের দাবি, গ্যাংটি প্রথমে অন্য এক প্রভাবশালী ব্যক্তিকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছিল। তবে কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে পরে পরিকল্পনা পরিবর্তন করে টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪