প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
মোদির সামনে হাজির প্রয়াত আধ্যাত্মিক গুরু, প্রযুক্তির অভিনব চমক!
||
মোদির সঙ্গে হলোগ্রাম ‘গুরুর’ কথোপকথন, বললেন—‘ভারত আপনার সঙ্গে আছে’ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার কথা বললেন প্রয়াত আধ্যাত্মিক নেতা স্বামী চিন্ময়ানন্দের হলোগ্রাম অ্যাভাটারের সঙ্গে। দিল্লিতে ‘চিন্ময় অমৃত মহোৎসব’ বিশ্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রযুক্তির এই অভিনব আয়োজন ঘিরে তৈরি হয় ভিন্নধর্মী এক অভিজ্ঞতা।কথোপকথনের সময় ১৯৯৩ সালে স্বামী চিন্ময়ানন্দের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করেন মোদি। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার জন্য তাঁর আশীর্বাদও চান।মোদি বলেন, ‘আপনার সঙ্গে দেখা হওয়া আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। আজ যে কাজগুলো করতে চাই, সেগুলোর জন্য আপনার আশীর্বাদ চাই।’জবাবে হলোগ্রাম অ্যাভাটারটি প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে দেখে আনন্দ প্রকাশ করে এবং তাঁর প্রতি সমর্থন জানিয়ে বলে, ‘ভারত আপনার সঙ্গে আছে, নরেন্দ্র।’অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোদি এই আয়োজনকে অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। সাধুদের আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, চিন্ময় মিশন শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি চিন্ময় দর্শনের প্রতিনিধিত্ব করে।প্রযুক্তির মাধ্যমে স্বামী চিন্ময়ানন্দের হলোগ্রাম দেখে তাঁর মনে হয়েছিল, যেন ৩৩ বছর আগের সময়ে ফিরে গেছেন বলেও মন্তব্য করেন মোদি।
প্রযুক্তির ছোঁয়ায় প্রয়াত গুরুর সঙ্গে কথোপকথন—আধ্যাত্মিকতা আর আধুনিক প্রযুক্তির এই মেলবন্ধনই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪