প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
ঝিনাইদহে নারীর চুল কেটে মরিচের গুঁড়া লাগিয়ে নির্যাতন, গ্রেপ্তার ১
||
ঝিনাইদহে নারীকে নির্যাতন: প্রধান আসামি আন্না খাতুন গ্রেপ্তারঝিনাইদহে বাড়িতে ঢুকে এক নারীর (৪০) মাথার চুল কেটে ও শরীরে মরিচের গুঁড়া লাগিয়ে নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামি আন্না খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৪ অক্টোবর) দুপুরে হরিণাকুণ্ডু এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। শনিবার দুপুরে মামলার এক নম্বর আসামি আন্না খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে—এমন অভিযোগ তুলে এক সংখ্যালঘু নারীকে নির্যাতন করা হয়। অভিযোগ অনুযায়ী, আনোয়ারের স্ত্রী আন্না খাতুন, তাঁদের দুই মেয়ে ও ছেলে এ ঘটনায় জড়িত। আবদুর রশিদ নামের এক ব্যক্তিও তাঁদের সহযোগিতা করেন।এ ঘটনায় আন্না খাতুনকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। মামলা হওয়ার পর আসামিরা আত্মগোপনে চলে যান। ঘটনাটি এলাকায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়।ভুক্তভোগী নারীর অভিযোগ, তাঁরা দরিদ্র পরিবারের সদস্য। তাঁর স্বামী ইজিবাইক চালান এবং একমাত্র ছেলে একটি সেলুনে কাজ করেন। সম্প্রতি এক খণ্ড জমি বিক্রি করে তাঁরা বাড়িতে পাকা ঘর নির্মাণ করছেন। তবে আনোয়ার হোসেনের স্ত্রী ও সন্তানেরা ধারণা করেন, ঘর নির্মাণের জন্য আনোয়ার টাকা দিয়েছেন। এই সন্দেহ থেকেই পরিকল্পিতভাবে তাঁর ওপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী।এ ঘটনায় করা মামলার প্রধান আসামি আন্না খাতুনকে শনিবার দুপুরে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪