ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
RTN News

জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭

জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭

জর্ডানের মধ্যাঞ্চলে একটি গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির কারাক গভর্নরেটের হামুদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একটি গাড়িতে করে এসে বন্দুকধারীরা গির্জায় প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী মাজেন আল-ফারায়া এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কাজ করছে নিরাপত্তা বাহিনী। তিনি হামলাকারীদের ‘চরমপন্থী গোষ্ঠী’ হিসেবে উল্লেখ করেছেন।

দেশটির রাজা দ্বিতীয় আবদুল্লাহ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বিবিসির যাচাই করা সিসিটিভি ফুটেজে তিনজন বন্দুকধারীকে সড়ক থেকে গির্জার দিকে এগিয়ে যেতে দেখা গেছে। ফুটেজে তাদের দুজনকে গির্জার প্রবেশপথের দিকে যেতে এবং পরে ফিরে এসে তৃতীয় ব্যক্তির সঙ্গে আবার এগিয়ে যেতে দেখা যায়। তিনজনের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল বলে ফুটেজে ধারণা পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা গির্জা থেকে বেরিয়ে একটি পিকআপে করে পালিয়ে যাওয়ার সময়ও গুলি চালায়।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ জর্ডানের কারাক অঞ্চলে উল্লেখযোগ্যসংখ্যক খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। দেশটিতে এ ধরনের প্রাণঘাতী সহিংসতার ঘটনা তুলনামূলকভাবে বিরল। তবে অতীতেও দেশটিতে কয়েকটি বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে।

জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী আল-ফারায়া এ ঘটনাকে ‘বেদনাদায়ক ও ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, অন্ত্যেষ্টিক্রিয়ায় শোকাহত মানুষের ওপর এ ধরনের হামলা ধর্মীয় ও মানবিক মূল্যবোধের পরিপন্থী।

তথ্যসূত্র: বিবিসি

বিষয় : জর্ডান গির্জা

RTN News

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x