ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
RTN News

ফ্রান্সে নতুন করে সহিংসতার শঙ্কা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফ্রান্সে নতুন করে সহিংসতার শঙ্কা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে নতুন করে সহিংসতার শঙ্কা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

গত সপ্তাহে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার পর নতুন করে বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) নিরাপত্তা নিশ্চিত করতে এসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ল্যঁরা নুনেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতা ও লুটপাটের আহ্বান ছড়িয়ে পড়ায় এ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও স্কুলগুলোর দুরবস্থার প্রতিবাদে হাইস্কুলের শিক্ষার্থীদের শুরু করা বিক্ষোভ পরে দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। গত শনিবারের বিক্ষোভে ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁন নাইজেরিয়া ও সেনেগালে তাঁর নির্ধারিত সফর স্থগিত করেছেন। এ ছাড়া শীর্ষ মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে প্রতিরক্ষা পরিষদের বৈঠক করেছেন তিনি। প্রথমবারের মতো শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে তাঁর সাক্ষাতেরও কথা রয়েছে।

সহিংসতার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে ফ্রান্সের বিচার বিভাগ। বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন, গত শনিবারের ঘটনায় ইতিমধ্যে ২১৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের অর্ধেকই আগে কখনো অপরাধ করেননি। এসব ঘটনায় সর্বোচ্চ কঠোরতা দেখানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁন।

এদিকে শনিবারের বিক্ষোভ ঘিরে রাজধানী প্যারিসে নির্দিষ্ট পথ নির্ধারণ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে ল্যুভর জাদুঘরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। লিওন শহরের কেন্দ্রস্থলেও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ছয় মাস আগে এই আন্দোলন ম্যাক্রোঁন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জনমত জরিপে দেখা গেছে, সাম্প্রতিক ঘটনাবলির পর কট্টর ডানপন্থী নেত্রী ম্যারিন ল্য পেনের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। এ সপ্তাহান্তে অরলিয়েন্স শহরে তাঁর দল ন্যাশনাল র‍্যালির কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে হাজারো সমর্থক অংশ নিতে পারেন।

অন্যদিকে, গত সপ্তাহের বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা উঠেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের গবেষক ইভা কসে ভিড় নিয়ন্ত্রণে ব্যবহৃত অস্ত্রে শিশুদের গুরুতর আহত হওয়ার খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: বিডিপ্রতিদিন

বিষয় : সহিংসতা

RTN News

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ফ্রান্সে নতুন করে সহিংসতার শঙ্কা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x