ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
RTN News

ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর জন্য ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ২০ অক্টোবর রাত ৮টার দিকে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় টর্চলাইট জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর গ্রামের একটি জমি থেকে তার গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় একই গ্রামের জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুন তাদের জমি থেকে ঘাস কাটার অভিযোগে আলমগীরকে মারধর করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য গ্রামে সালিশ বৈঠক বসে। বৈঠকে তর্ক-বিতর্কের একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুই পক্ষের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয় : ব্রাহ্মণবাড়িয়া সংঘর্ষ

RTN News

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x