ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
RTN News

নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের, নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের, নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত
আনোয়ার হোসেন। সংগৃহীত

নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের, নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত

নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন আনোয়ার হোসেন (৩০)। পরিবারের সদস্যদের মুঠোফোনে বাড়ি ফেরার খবরও জানিয়েছিলেন তিনি। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আনোয়ারসহ ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সম্প্রতি একটি প্রকল্পে নতুন চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি।

পরিকল্পনা অনুযায়ী, নাটোর-রাজশাহী মহাসড়কের পুঠিয়ায় বাস থেকে নেমে বাড়ি পৌঁছানোর কথা ছিল আনোয়ারের। বাড়িতে ফেরার খবর পরিবারের সদস্যদের জানিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু সেই ফেরা আর হলো না।

আনোয়ারের মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর তাঁর বাড়িতে শোকের মাতম শুরু হয়। তাঁর স্ত্রী ফাতেমা বিবি দুই সন্তানকে নিয়ে উপজেলার কনোপাড়া গ্রামে বাবার বাড়িতে ছিলেন। সেখানেই স্বামীর মৃত্যুর খবর পান তিনি। পরে সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতে ফিরলেও শোকে বারবার জ্ঞান হারাচ্ছিলেন ফাতেমা।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, আনোয়ারের মৃত্যুর খবর পাওয়ার পর তাঁর পরিবারকে জানানো হয়েছে। মরদেহ হস্তান্তরের জন্য থানা-পুলিশ বনপাড়া হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোর, রাজশাহীসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয় : নিহত নাটোর

RTN News

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের, নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x