ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
RTN News

শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ মেয়েদের হার

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ মেয়েদের হার

শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ মেয়েদের হার

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ বল পর্যন্ত উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। শুরুতেই মাইমুনা নাহের ১ ও বিবি আয়েশা শূন্য রানে ফিরলে চাপে পড়ে দল। জান্নাত করেন ১৬ রান।

এরপর চতুর্থ উইকেটে অধিনায়ক সাদিয়া ইসলাম ও নিশিতা আক্তার নিশি দলের হাল ধরেন। নিশি ২৬ রান করে রানআউট হলেও অধিনায়ক সাদিয়া মাত্র ২২ বলে ৩৯ রানের কার্যকর ইনিংস খেলেন। সাদিয়া আক্তার করেন ১৮ রান।

১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নেটমি উপেক্ষাকে ৪ রানে হারায় শ্রীলঙ্কা। তবে এরপর দ্বিতীয় উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লঙ্কানরা।

দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন সাঞ্জানা কাভিন্দি। বালাসুরিয়া ২১ ও মানুদি ১১ রান করে জয়ের পথ সহজ করেন। শেষ পর্যন্ত শেষ বলের রোমাঞ্চে ৪ উইকেটের জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল।

বাংলাদেশের হয়ে বল হাতে দুটি উইকেট নেন নিশিতা আক্তার নিশি। ফারজানা ইয়াসমিন ও আফরিন মিম পান একটি করে উইকেট।

বিষয় : ক্রিকেট বাংলাদেশ

RTN News

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ মেয়েদের হার

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x