ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
RTN News

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ইটপাটকেল, এনসিপির নিন্দা

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ইটপাটকেল, এনসিপির নিন্দা
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ইটপাটকেল, এনসিপির নিন্দা

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে এনসিপি।

রোববার (৪ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দলটি।

এনসিপি জানায়, সন্ধ্যায় লালন আখড়ায় প্রবেশের সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে তাঁর হাতে আঘাত লাগে। পরে দলের নেতাকর্মীরা তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্তের কথা জানিয়েছে।

বিবৃতিতে এনসিপি আরও দাবি করে, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা বা হেনস্তার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে জানুয়ারিতে ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হেনস্তার অভিযোগ ওঠে।

এ ছাড়া গত জুলাইয়ে হবিগঞ্জে এনসিপির কর্মসূচি শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ করা হয়। কয়েক দিন পর সিলেটেও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। তবে ওই ঘটনায় স্থানীয় পুলিশ হামলার বিষয়টি অস্বীকার করে।

এনসিপির দাবি, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও হামলা, ভয়ভীতি বা সহিংসতার মাধ্যমে তার জবাব দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতার ওপর বারবার হামলার অভিযোগ রাজনৈতিক পরিবেশের জন্য উদ্বেগজনক বলেও উল্লেখ করে দলটি।

কুষ্টিয়ার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপি। একই সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

বিষয় : জাতীয় নাগরিক পার্টি- এনসিপি নাসীরুদ্দীন পাটওয়ারী

RTN News

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ইটপাটকেল, এনসিপির নিন্দা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x