ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
RTN News

মাদকসেবনের প্রতিবাদ করায় রিকশাচালককে ‘মাদকসেবী’ সাজিয়ে পিটিয়ে হত্যা

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাদকসেবনের প্রতিবাদ করায় রিকশাচালককে ‘মাদকসেবী’ সাজিয়ে পিটিয়ে হত্যা
গ্রেপ্তার দুই কিশোর আজ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ছবি: পুলিশের কাছ থেকে পাওয়া

মাদকসেবনের প্রতিবাদ করায় রিকশাচালককে ‘মাদকসেবী’ সাজিয়ে পিটিয়ে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ীতে কয়েকজন কিশোরের মাদক সেবনে আপত্তি করায় রিকশাচালক মো. ফয়েজ আহম্মদকে (৪৩) ‘মাদকসেবী’ অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই কিশোর আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, গত ১১ জুন রাতে উপজেলার শাকতলা ছিদ্দিকিয়া আলীয়া মাদ্রাসা এলাকার সড়কে ফয়েজের সঙ্গে কয়েকজন কিশোরের মাদক সেবন নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। পরে বিরোধের জেরে তাঁকে মাদকসেবী হিসেবে অপবাদ দিয়ে ১০ থেকে ১২ জন কিশোর মিলে মারধর করে।

অভিযোগ অনুযায়ী, কিশোরেরা লাঠি ও রড দিয়ে ফয়েজকে এলোপাতাড়ি মারধর করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১২ জুন সোনাইমুড়ী থানায় মামলা করা হয়। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

তদন্তের অংশ হিসেবে শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে শাকতলা গ্রামে অভিযান চালিয়ে ১৬ ও ১৭ বছর বয়সী দুই কিশোরকে হেফাজতে নেয় পিবিআই। তারা দুজনই রাজমিস্ত্রির কাজ করে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় তারা। জবানবন্দি শেষে আদালতের নির্দেশে দুই কিশোরকে গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

পিবিআই জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

বিষয় : চট্টগ্রাম বিভাগ আদালত হত্যা নোয়াখালী অপরাধ

RTN News

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মাদকসেবনের প্রতিবাদ করায় রিকশাচালককে ‘মাদকসেবী’ সাজিয়ে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x