ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
RTN News

নিউইয়র্কে তারেক রহমান-শাহবাজ শরিফের প্রথম বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নিউইয়র্কে তারেক রহমান-শাহবাজ শরিফের প্রথম বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা

নিউইয়র্কে তারেক রহমান-শাহবাজ শরিফের প্রথম বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা

নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় বৃহস্পতিবার এ বৈঠক হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই নেতা। তাঁরা বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

শাহবাজ শরিফ বাংলাদেশকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের উদ্যোগের প্রতি পাকিস্তানের সমর্থনের কথা জানান তিনি।

বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশ-পাকিস্তানের পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক আরও গভীর করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও দুই দেশের সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়।

এ ছাড়া বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন দুই প্রধানমন্ত্রী। জাতিসংঘসহ বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে দুই দেশের মধ্যে সমন্বয় অব্যাহত রাখার গুরুত্বের ওপরও জোর দেওয়া হয়।

বিষয় : বাংলাদেশ পাকিস্তান

RTN News

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে তারেক রহমান-শাহবাজ শরিফের প্রথম বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x