ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
RTN News

ইরান যুদ্ধ নিয়ে জার্মানিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলসহ ৯ দেশের গোপন বৈঠক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইরান যুদ্ধ নিয়ে জার্মানিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলসহ ৯ দেশের গোপন বৈঠক

ইরান যুদ্ধ নিয়ে জার্মানিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলসহ ৯ দেশের গোপন বৈঠক

ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে আলোচনায় জার্মানিতে গোপন বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সাতটি আরব দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা। গত সপ্তাহে অনুষ্ঠিত এই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, সামরিক সহযোগিতা এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে আলোচনা হয়। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস দুই ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

বৈঠকটি আয়োজন করেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও মিসরের সামরিক বাহিনীর প্রধানরা অংশ নেন। অংশগ্রহণকারী কোনো দেশই আগে থেকে বৈঠকটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

সেন্টকম পরে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানায়, জার্মানিতে পূর্বনির্ধারিত একটি সম্মেলনে আটটি দেশের শীর্ষ সামরিক নেতাদের আতিথেয়তা দেওয়া হয়েছিল। সেখানে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে অ্যাডমিরাল কুপার মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে অংশগ্রহণকারী সামরিক কর্মকর্তাদের আশ্বস্ত করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বাড়াতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান জেনারেল ইয়াল জামির বৈঠকে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সামরিক অভিযানের পরিস্থিতি তুলে ধরেন বলে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন।

২০২০ সালের আব্রাহাম চুক্তির পর ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়তে থাকে। পরবর্তী সময়ে ইসরায়েলকে মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ডের আওতা থেকে সেন্টকমের অধীনে নেওয়া হয়। এর ফলে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সামরিক সহযোগিতার সুযোগ আরও বাড়ে।

চলমান সংঘাতের মধ্যে ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইয়েমেনের হুথিদের হামলা এবং লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হলো। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের মোকাবিলায় সৌদি আরবকে ইসরায়েল কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়েও আলোচনা চলছে। বিশেষ করে গোয়েন্দা তথ্য, নজরদারি ও পর্যবেক্ষণসংক্রান্ত সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

বৈঠকটি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে চলমান যোগাযোগের একটি সাম্প্রতিক উদাহরণ হিসেবে সামনে এসেছে।

বিষয় : ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ

RTN News

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে জার্মানিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলসহ ৯ দেশের গোপন বৈঠক

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x