ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
RTN News

কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার
হাফিজুর রহমান পিয়াল। ছবি: সংগৃহীত

কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত কনসার্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় অনুষ্ঠানটির আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়ালের আয়োজনে কনসার্টের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন গায়ক মাইনুল আহসান নোবেল।

পুলিশের ভাষ্য, নোবেল গান পরিবেশনের আগে কনসার্টে উপস্থিত দর্শক-শ্রোতাদের একাংশ শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুরু করেন। পরে একপর্যায়ে কনসার্টস্থলে ওই স্লোগান ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় সোমবার রাতে হাফিজুর রহমান পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে মঙ্গলবার সকালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হাফিজুর রহমান পিয়ালের বাবা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

বিষয় : গ্রেপ্তার ঢাকা বিভাগ শেখ হাসিনা গোপালগঞ্জ গোপালগঞ্জ সদর কনসার্ট

RTN News

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত কনসার্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় অনুষ্ঠানটির আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়ালের আয়োজনে কনসার্টের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন গায়ক মাইনুল আহসান নোবেল।

পুলিশের ভাষ্য, নোবেল গান পরিবেশনের আগে কনসার্টে উপস্থিত দর্শক-শ্রোতাদের একাংশ শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুরু করেন। পরে একপর্যায়ে কনসার্টস্থলে ওই স্লোগান ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় সোমবার রাতে হাফিজুর রহমান পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে মঙ্গলবার সকালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হাফিজুর রহমান পিয়ালের বাবা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x