ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
RTN News

তিন মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, ঝিনাইদহে প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তিন মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, ঝিনাইদহে প্রধান শিক্ষক গ্রেপ্তার
গ্রেপ্তার আবুল বাশার। ছবি: সংগৃহীত

তিন মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, ঝিনাইদহে প্রধান শিক্ষক গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে আবুল বাশার (৩৩) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কোটচাঁদপুর পৌরসভার দুধসর এলাকার দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক।

গ্রেপ্তার আবুল বাশার উপজেলার হরিন্দিয়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। অভিযোগকারী তিন শিক্ষার্থী ওই মাদ্রাসার আবাসিক ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনে মাদ্রাসার তিন শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রধান শিক্ষক আবুল বাশারের বিরুদ্ধে। সোমবার এক শিক্ষার্থীর দাদা মাদ্রাসায় গেলে ওই শিক্ষার্থী তাঁর কাছে বিষয়টি জানায়। পরে তিনি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

এ ঘটনায় পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে সোমবার সন্ধ্যার পর মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষকের ওপর চড়াও হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল বাশারকে আটক করে।

পরে রাতে এক ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কোটচাঁদপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় আবুল বাশারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ‘আমার সন্তানের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, যা কোনো অভিভাবকের মেনে নেওয়া সম্ভব নয়। বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে তাকে মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে এসেছি। আমরা প্রধান শিক্ষক আবুল বাশারের বিচার চাই।’

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, কয়েক দিনে তিন শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর পরিবারের সদস্যরা মাদ্রাসায় গিয়ে প্রধান শিক্ষক আবুল বাশারের ওপর চড়াও হন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে আটক করে।

ওসি আরও বলেন, আবুল বাশারের কক্ষ থেকে যৌন উত্তেজক হারবাল ওষুধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। ওই মামলায় আবুল বাশারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।

বিষয় : জেলার খবর গ্রেপ্তার ঝিনাইদহ শিক্ষক ধর্ষণ খুলনা বিভাগ কোটচাঁদপুর

RTN News

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

তিন মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, ঝিনাইদহে প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x