ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
RTN News

ইংল্যান্ড সিরিজের মাঝপথে পাকিস্তান দলে বড় পরিবর্তন, তদন্তের মুখে রিজওয়ান-ইমাম

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইংল্যান্ড সিরিজের মাঝপথে পাকিস্তান দলে বড় পরিবর্তন, তদন্তের মুখে রিজওয়ান-ইমাম
তদন্তের মুখে পড়েছেন মোহাম্মদ রিজওয়ান ও ইমাম উল হক। ছবি: সংগৃহীত

ইংল্যান্ড সিরিজের মাঝপথে পাকিস্তান দলে বড় পরিবর্তন, তদন্তের মুখে রিজওয়ান-ইমাম

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথেই পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হারের পর একসঙ্গে সাত ক্রিকেটারকে দলে পরিবর্তন করা হয়েছে। এর মধ্যেই বাদ পড়া দুই ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও ইমাম উল হককে নিয়ে তদন্ত শুরু হয়েছে।

পাকিস্তান অবজার্ভারের এক প্রতিবেদনে বলা হয়েছে, লর্ডস টেস্টে বড় ব্যবধানে হারের পর রিজওয়ান ও ইমামের বিরুদ্ধে তদন্তের পরিধি বাড়ানো হয়েছে। তদন্তের অংশ হিসেবে ইংল্যান্ডে অবস্থানকালে তাঁদের বিভিন্ন কার্যকলাপ, অন্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও কথোপকথন খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রতিবেদনে আরও বলা হয়, লর্ডসে হারের পর দল টিম হোটেলে ফেরার পর নিরাপত্তা কর্মকর্তারা রিজওয়ান ও ইমামের মোবাইল ফোন নিয়ে নেন। ফোনের তথ্য অন্যত্র স্থানান্তর করার পর কয়েক ঘণ্টা পর তা তাঁদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে ঠিক কী ধরনের তথ্য সংগ্রহ করা হয়েছে, সে বিষয়ে প্রকাশ্যে কোনো তথ্য জানানো হয়নি।

তদন্তে দুই ক্রিকেটারের বিরুদ্ধে অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে জরিমানা, শাস্তিমূলক ব্যবস্থা কিংবা নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি ভবিষ্যতে পাকিস্তান দল থেকেও তাঁদের বাদ পড়ার আশঙ্কা রয়েছে।

তবে রিজওয়ান ও ইমামের মোবাইল ফোন নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন পিসিবির এক মুখপাত্র। তাঁদের বিরুদ্ধে সম্ভাব্য শাস্তির বিষয়েও বোর্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

তদন্তের ফলাফল কী আসে, তার ওপরই এখন নির্ভর করছে রিজওয়ান ও ইমামের পরবর্তী অবস্থান।

বিষয় : ক্রিকেট টেস্ট ইংল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দল

RTN News

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ইংল্যান্ড সিরিজের মাঝপথে পাকিস্তান দলে বড় পরিবর্তন, তদন্তের মুখে রিজওয়ান-ইমাম

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x