ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
RTN News

নেপালে ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি ৩৮৭ বিলিয়ন রুপি

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নেপালে ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি ৩৮৭ বিলিয়ন রুপি
নেপালের বন্যাকবলিত একটি এলাকা |ফাইল ছবি

নেপালে ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি ৩৮৭ বিলিয়ন রুপি

নেপালে ভোটেকোশী-ত্রিশূলি নদীর ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব ৩৮৭ দশমিক ৫৪ বিলিয়ন রুপি ছাড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDRRMA) এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাঠমান্ডুতে এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ধর্মরাজ উপ্রেতি ক্ষয়ক্ষতির এই প্রাথমিক হিসাব প্রকাশ করেন।

তিনি জানান, ভবন, সড়ক, টেলিযোগাযোগ, কৃষি ও গবাদিপশুসহ বিভিন্ন খাতের ক্ষয়ক্ষতি বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে এ পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

ধর্মরাজ উপ্রেতি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সব খাতে প্রাথমিক পুনরুদ্ধার কার্যক্রম চালাতে আনুমানিক আরও ৭ দশমিক ৯৫ বিলিয়ন রুপি প্রয়োজন হতে পারে।

তবে এটি প্রাথমিক হিসাব। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষ হলে মোট ক্ষতির পরিমাণ আরও পরিবর্তিত হতে পারে।

সূত্র: বিবিসি

বিষয় : বন্যা নেপাল

RTN News

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি ৩৮৭ বিলিয়ন রুপি

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেপালে ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি ৩৮৭ বিলিয়ন রুপি

নেপালে ভোটেকোশী-ত্রিশূলি নদীর ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব ৩৮৭ দশমিক ৫৪ বিলিয়ন রুপি ছাড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDRRMA) এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাঠমান্ডুতে এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ধর্মরাজ উপ্রেতি ক্ষয়ক্ষতির এই প্রাথমিক হিসাব প্রকাশ করেন।

তিনি জানান, ভবন, সড়ক, টেলিযোগাযোগ, কৃষি ও গবাদিপশুসহ বিভিন্ন খাতের ক্ষয়ক্ষতি বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে এ পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

ধর্মরাজ উপ্রেতি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সব খাতে প্রাথমিক পুনরুদ্ধার কার্যক্রম চালাতে আনুমানিক আরও ৭ দশমিক ৯৫ বিলিয়ন রুপি প্রয়োজন হতে পারে।

তবে এটি প্রাথমিক হিসাব। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষ হলে মোট ক্ষতির পরিমাণ আরও পরিবর্তিত হতে পারে।

সূত্র: বিবিসি

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x