ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
RTN News

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম
তেলের দাম আবারো বেড়েছে |ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

বিশ্ববাজারে শুক্রবার (৪ সেপ্টেম্বর) আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতকে কেন্দ্র করে সরবরাহ নিয়ে উদ্বেগের প্রভাব পড়েছে তেলের বাজারে।

গ্রিনিচ মান সময় রাত ১টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১৫ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫.৬৭ ডলারে লেনদেন হয়।

অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২৬ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.৫৬ ডলারে দাঁড়ায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৭.১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৯.৮ শতাংশ বেড়েছিল। ২০ জুলাইয়ের পর এটি ছিল উভয় ধরনের তেলের দামের সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধি।

সূত্র: আল জাজিরা

বিষয় : যুক্তরাষ্ট্র ইরান ইরানে মার্কিন-ইসরাইল হামলা তেল

RTN News

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

বিশ্ববাজারে শুক্রবার (৪ সেপ্টেম্বর) আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতকে কেন্দ্র করে সরবরাহ নিয়ে উদ্বেগের প্রভাব পড়েছে তেলের বাজারে।

গ্রিনিচ মান সময় রাত ১টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১৫ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫.৬৭ ডলারে লেনদেন হয়।

অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২৬ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.৫৬ ডলারে দাঁড়ায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৭.১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৯.৮ শতাংশ বেড়েছিল। ২০ জুলাইয়ের পর এটি ছিল উভয় ধরনের তেলের দামের সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধি।

সূত্র: আল জাজিরা

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x