ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
RTN News

চাঁদপুরে ২৫ ট্রান্সফরমার চুরি, ২২ ঘটনায় মামলা না হওয়ায় ওসিকে শোকজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাঁদপুরে ২৫ ট্রান্সফরমার চুরি, ২২ ঘটনায় মামলা না হওয়ায় ওসিকে শোকজ
ছবি: সংগৃহীত

মতলব উত্তরে ২৫ ট্রান্সফরমার চুরি, ২২ ঘটনায় মামলা না হওয়ায় ওসিকে শোকজ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত কয়েক মাসে পল্লী বিদ্যুতের ২৫টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২২টির ক্ষেত্রে মামলা করার জন্য থানায় আবেদন করা হলেও মামলা রুজু হয়নি বলে আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় চুরি প্রতিরোধে পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়টি গুরুতর উল্লেখ করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসানকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ। আগামী ৮ সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার সকালে আদালত থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার বিকেলে বিচারক এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গণমাধ্যমে প্রকাশিত ‘মতলব উত্তরে ট্রান্সফরমার চুরির হিড়িক’ শীর্ষক সংবাদ আমলে নিয়ে চুরি প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) ও মতলব উত্তর থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

নির্দেশ অনুযায়ী চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, মতলব উত্তর থানার বিভিন্ন এলাকায় সংঘটিত প্রতিটি ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা করার জন্য থানার ওসির কাছে আবেদন করা হয়েছিল। তবে আদালতের নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত ২২টি পৃথক চুরির ঘটনায় কোনো মামলা রুজু করা হয়নি।

আদালত এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বলেন, বিদ্যুতের মতো জরুরি সেবার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি করা ধর্তব্য অপরাধ। এসব ঘটনায় মামলা রুজু করে চুরি প্রতিরোধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। একের পর এক ট্রান্সফরমার চুরি হলেও মামলা না হওয়া এবং চুরি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার বিষয়টি গুরুতর বলেও আদালত পর্যবেক্ষণ করেন।

এ পরিপ্রেক্ষিতে মতলব উত্তর থানার ওসিকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. আতিকুজ্জামান চৌধুরী বলেন, আদালত যে তথ্য চেয়েছে, তা দেওয়া হয়েছে। এ পর্যন্ত মতলব উত্তর থানায় তিনটি মামলা হয়েছে। মামলার আবেদনগুলো একই সময়ে করা হয়নি; যে এলাকায় যে সময় ঘটনা ঘটেছে, তখনই মামলা করার আবেদন করা হয়েছে।

তবে ওসি মো. কামরুল হাসান বলেন, ট্রান্সফরমারের বিভিন্ন অংশ চুরির ঘটনায় মামলা করা হয়নি—বিষয়টি এমন নয়। তাঁর দাবি, গত চার মাসে এসব ঘটনা ঘটেছে। এর মধ্যে আগে তিনটি মামলা নেওয়া হয়েছিল। বাকি মামলাগুলোর জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অনলাইনে আবেদন করলেও প্রয়োজনীয় তথ্য পর্যাপ্ত ছিল না।

ওসি জানান, বুধবার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ থানায় এসে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর ২৪টি চুরির ঘটনায় তিনটি মামলা রুজু করা হয়েছে। এর আগে পৃথক তিন ঘটনায় আরও তিনটি মামলা হয়েছিল। মামলা নিতে যে টেকনিক্যাল সমস্যা হয়েছিল, তা আদালতকে জানানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই মাসে মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার একের পর এক চুরি হচ্ছে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ গ্রাহকেরা।

বিষয় : ছাপা সংস্করণ চাঁদপুর চট্টগ্রাম বিভাগ সিনহা হত্যা মামলা মতলব উত্তর পল্লী বিদ্যুৎ ওসি

RTN News

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরে ২৫ ট্রান্সফরমার চুরি, ২২ ঘটনায় মামলা না হওয়ায় ওসিকে শোকজ

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x