ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
RTN News

পূর্বধলায় কালো পতাকা হাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তারে অভিযান

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পূর্বধলায় কালো পতাকা হাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তারে অভিযান
নেত্রকোনায় কালো পতাকা হাতে নিয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। ছবি: সংগৃহীত

পূর্বধলায় কালো পতাকা হাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তারে অভিযান

নেত্রকোনার পূর্বধলায় কালো পতাকা হাতে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুক্রবার (২১ আগস্ট) সকাল পৌনে আটটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের হিরনপুর বাজার এলাকায় এ মিছিল হয়।

মিছিলের ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের কয়েকটি আইডি থেকে ভিডিওটি প্রচার করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী মিছিলে অংশ নেন। তাঁদের কারও হাতে ছিল কালো পতাকা, আবার কেউ ব্যানার বহন করছিলেন। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয় অন্তত চারজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, সকাল পৌনে আটটার কিছুক্ষণ পর হঠাৎ বেশ কিছু যুবক হিরনপুর বাজার এলাকায় জড়ো হন। পরে তাঁরা কালো পতাকা হাতে নিয়ে মিছিল শুরু করেন। প্রায় পাঁচ মিনিট মিছিল করার পর মোটরসাইকেল, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের বিষয়টি তাঁরা শুনেছেন। ভিডিও পর্যালোচনা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

বিষয় : ছাত্রলীগ নেত্রকোনা রাজনীতি

RTN News

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

পূর্বধলায় কালো পতাকা হাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তারে অভিযান

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x