ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
RTN News

বিদ্যালয়ের বাথরুমে হাত-পা বাঁধা অবস্থায় শিক্ষার্থী উদ্ধার, তদন্তে পুলিশ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিদ্যালয়ের বাথরুমে হাত-পা বাঁধা অবস্থায় শিক্ষার্থী উদ্ধার, তদন্তে পুলিশ
খুলনার দিঘলিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় বাথরুম থেকে নন্দিনী রায় নামের এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

বিদ্যালয়ের বাথরুমে হাত-পা বাঁধা অবস্থায় শিক্ষার্থী উদ্ধার, তদন্তে পুলিশ

খুলনার দিঘলিয়ায় বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় নন্দিনী রায় নামের এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয়ের পাশের একটি ভবনে কাজ করা কয়েকজন নির্মাণশ্রমিক বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। বর্তমানে নন্দিনী খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নন্দিনী রায় দিঘলিয়া উপজেলার ডোমরা গ্রামের বাসিন্দা মুক্তিশ্বর রায়ের মেয়ে। সে উপজেলার গাজীরহাট নঈম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয়ে পাঠদান শেষে নন্দিনী বাথরুমে যায়। অভিযোগ উঠেছে, সেখানে যাওয়ার পর পেছন থেকে অজ্ঞাতনামা কেউ তাকে মারধর করে এবং চেতনানাশক স্প্রে প্রয়োগ করে। পরে জ্ঞান ফিরলে সে দেখতে পায়, তার হাত-পা বাঁধা রয়েছে।

এ অবস্থায় নন্দিনী বাথরুমের ভেতর থেকে চিৎকার করতে থাকে। পাশের একটি ভবনে কাজ করা নির্মাণশ্রমিকেরা চিৎকার শুনে বিদ্যালয়ে ছুটে যান। পরে বাথরুমের দরজা ভেঙে তাঁরা নন্দিনীকে উদ্ধার করেন।

উদ্ধারের পর স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে খুলনার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। তবে কারা এবং কী কারণে তার সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, চিকিৎসাধীন অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে নন্দিনী। তবে হামলাকারীদের সে দেখতে পায়নি। এ কারণে ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেনি।

ওসি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিষয় : জেলার খবর উদ্ধার খুলনা বিভাগ খুলনা জেলা স্কুলছাত্রী

RTN News

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

বিদ্যালয়ের বাথরুমে হাত-পা বাঁধা অবস্থায় শিক্ষার্থী উদ্ধার, তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x