ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
RTN News

স্বামীর জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন দীপু মনি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

স্বামীর জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন দীপু মনি
স্বামীর দাফন শেষে মুন্সিগঞ্জ কারাগারে ফিরেছেন দীপু মনি। ছবি: সংগৃহীত

স্বামীর জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন দীপু মনি

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নিয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে প্রিজন ভ্যানে করে দীপু মনিকে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে তিনি স্বামীর দাফন কার্যক্রমে অংশ নেন।

দাফন শেষে বেলা ৩টা ১৫ মিনিটে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানটি বনানী থেকে মুন্সিগঞ্জ জেলা কারাগারের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে ভ্যানটি মুন্সিগঞ্জ জেলা কারাগারে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী মো. ফয়সাল হাসান ও মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।

এর আগে স্বামীর জানাজায় অংশ নিতে বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে দীপু মনিকে নিয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় প্রিজন ভ্যান।

দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ তাঁর মায়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ১২ ঘণ্টার জন্য দীপু মনিকে প্যারোলে মুক্তির আদেশ দেন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর প্যারোলের সময় নির্ধারণ করা হয়।

প্যারোলে মুক্তির পর ঢাকায় গিয়ে স্বামীর জানাজা ও দাফনে অংশ নেন দীপু মনি। পরে নির্ধারিত সময়ের মধ্যেই তাঁকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

বিষয় : জেলার খবর কারাগার মুন্সিগঞ্জ ডা. দীপু মনি মুন্সিগঞ্জ সদর

RTN News

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

স্বামীর জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন দীপু মনি

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

স্বামীর জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন দীপু মনি

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নিয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে প্রিজন ভ্যানে করে দীপু মনিকে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে তিনি স্বামীর দাফন কার্যক্রমে অংশ নেন।

দাফন শেষে বেলা ৩টা ১৫ মিনিটে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানটি বনানী থেকে মুন্সিগঞ্জ জেলা কারাগারের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে ভ্যানটি মুন্সিগঞ্জ জেলা কারাগারে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী মো. ফয়সাল হাসান ও মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।

এর আগে স্বামীর জানাজায় অংশ নিতে বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে দীপু মনিকে নিয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় প্রিজন ভ্যান।

দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ তাঁর মায়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ১২ ঘণ্টার জন্য দীপু মনিকে প্যারোলে মুক্তির আদেশ দেন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর প্যারোলের সময় নির্ধারণ করা হয়।

প্যারোলে মুক্তির পর ঢাকায় গিয়ে স্বামীর জানাজা ও দাফনে অংশ নেন দীপু মনি। পরে নির্ধারিত সময়ের মধ্যেই তাঁকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x