ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
RTN News

রুশ হামলায় খারকিভে পুড়ে ছাই ৮০ লাখ বই, পাল্টা ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত ৬

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রুশ হামলায় খারকিভে পুড়ে ছাই ৮০ লাখ বই, পাল্টা ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত ৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের খারকিভ শহরের একটি বইয়ের গুদামে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ লাখের বেশি বই ধ্বংস হয়ে গেছে। সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের শীর্ষ প্রকাশনা সংস্থা রানোক।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশনা সংস্থাটির পরিচালক ভিক্টর ক্রুগলভ এবং কিয়েভ প্রশাসন এ ঘটনাকে ইউক্রেনের শিক্ষা ব্যবস্থা ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর রাশিয়ার উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে অভিযোগ করেছে।

এর আগেও গত মাসে রুশ হামলায় ইউক্রেনের আরেকটি গুদামে প্রায় ৮ লাখ বই ধ্বংস হয়েছিল। ইউক্রেনের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া দেশটির জাদুঘর, গ্যালারি, গির্জাসহ বিভিন্ন সাংস্কৃতিক স্থাপনাকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে।

এদিকে রাশিয়ার মূল ভূখণ্ড এবং মস্কো-নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় অন্তত ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলের গভর্নর বেনিয়ামিন কন্ড্রাতইয়েভ জানান, কৃষ্ণসাগর উপকূলের একটি পর্যটন এলাকায় ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।

এছাড়া ২০১৪ সালে রাশিয়ার দখলে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপে রাতভর ইউক্রেনের হামলায় আরও তিন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের জোরালো হামলার কারণে ক্রিমিয়ায় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহেও সংকট দেখা দিয়েছে।

অন্যদিকে রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলে দেশটির বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওল্ডবেরিজের একটি গুদামেও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় গভর্নর আলেকজান্ডার আভদেয়েভ জানান, হামলায় গুদামটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, ওল্ডবেরিজ রুশ সেনাবাহিনীকে ড্রোনের যন্ত্রাংশ, নেভিগেশন সরঞ্জাম ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করে আসছে।

বিষয় : ইউক্রেন রাশিয়া ড্রোন হামলা

RTN News

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

রুশ হামলায় খারকিভে পুড়ে ছাই ৮০ লাখ বই, পাল্টা ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত ৬

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x