ঢাকা    সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
RTN News

ঢামেকে চোর সন্দেহে যুবক আটক, ব্যাগে মিলল ছুরি ও মাদকসদৃশ সামগ্রী

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঢামেকে চোর সন্দেহে যুবক আটক, ব্যাগে মিলল ছুরি ও মাদকসদৃশ সামগ্রী

ঢামেকে চোর সন্দেহে যুবক আটক, ব্যাগে মিলল ছুরি ও মাদকসদৃশ সামগ্রী

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক ভবন এলাকা থেকে চোর সন্দেহে মো. হৃদয় (৩০) নামে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢামেক হাসপাতালের পুরোনো প্রশাসনিক ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, প্রশাসনিক ব্লকে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের সন্দেহ হলে হৃদয়কে আটক করে তার ব্যাগ তল্লাশি করা হয়।

তল্লাশিতে ব্যাগ থেকে একটি ধারালো ছুরি এবং তিনটি মাদকসদৃশ দ্রব্যভর্তি সিরিঞ্জ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

পরে হাসপাতাল প্রশাসনের নির্দেশনায় আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

RTN News

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ঢামেকে চোর সন্দেহে যুবক আটক, ব্যাগে মিলল ছুরি ও মাদকসদৃশ সামগ্রী

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x