ঢাকা    সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
RTN News

ভারতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভারতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু
আটককৃত ৬ বাংলাদেশি। ছবি: সংগৃহীত

ভারতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক: ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ভারতের রাজধানী দিল্লিতে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অপারেশন ভিস্টা ওয়ান পয়েন্ট–এর অংশ হিসেবে রোববার (৩ আগস্ট) দিল্লির বিভিন্ন হোটেল ও গেস্টহাউসে বিশেষ যাচাই অভিযান চালানো হয়। এ সময় ছয় বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা ডাবল-এন্ট্রি ভিসায় ভারতে প্রবেশ করলেও প্রতি সফরে অনুমোদিত সর্বোচ্চ ১৫ দিনের বেশি সময় অবস্থান করেছিলেন, যা ভিসার শর্তের লঙ্ঘন।

আটক ব্যক্তিদের পাসপোর্ট, ভিসা ও অন্যান্য ভ্রমণসংক্রান্ত নথি যাচাই শেষে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)–এর মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করে দিল্লির সেবা ধাম ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, দুই নারীসহ ছয় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আসাম পুলিশ আটক করে পরে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।

তিনি বলেন, আন্তর্জাতিক সীমান্তের কাছে সতর্কতামূলক অভিযানের সময় ওই বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করে আটক করা হয় এবং পরে তাদের ফেরত পাঠানো হয়েছে।

তবে কোন সীমান্ত সেক্টর থেকে তাদের আটক করা হয়েছে বা হস্তান্তর করা হয়েছে—সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি আসামের মুখ্যমন্ত্রী।

আসাম পুলিশ জানিয়েছে, গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অন্তত ১৬৭ বাংলাদেশিকে আটক করে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও আসাম পুলিশ জানিয়েছে, বাংলাদেশ-সংলগ্ন আসামের ১ হাজার ৮৮৫ কিলোমিটার সীমান্তজুড়ে নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।

বিষয় : বাংলাদেশি ভারত আটক ভিসা

RTN News

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ভারতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x