ঢাকা    সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
RTN News

ট্রাম্পের শান্তি পরিকল্পনার আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৯

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ট্রাম্পের শান্তি পরিকল্পনার আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৯
রোববার গাজার একাধিক জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি: সংগৃহীত

ট্রাম্পের শান্তি পরিকল্পনার আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠা নিয়ে নতুন উদ্যোগের আলোচনা চললেও ইসরায়েলি বাহিনীর হামলা থামেনি। রোববার (২ আগস্ট) গাজার বিভিন্ন এলাকায় চালানো একাধিক বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আল-শিফা হাসপাতালের চিকিৎসা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-সৌসি টাওয়ারের একটি আবাসিক ভবনে বিমান হামলায় আবদুল্লাহ আবু তাইফ (৩৩), তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আবির আনান (২৯) এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে আযযাম নিহত হন।

খান ইউনিসের উত্তর-পশ্চিমাঞ্চলের আল-কারারা এলাকায় একটি বাড়িতে হামলায় আল-হামস পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। তারা হলেন মাহমুদ আল-হামস (৩৮), তাঁর স্ত্রী ফাতেমা (৩৭) এবং তাঁদের শিশুকন্যা। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

এ ছাড়া দেইর আল-বালাহ এলাকায় নিজ বাড়িতে হামলায় ৬৮ বছর বয়সী কামু আবু মুয়ালিক ও তাঁর ৫৯ বছর বয়সী স্ত্রী হুদা নিহত হন। একই এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় দুই ভাইও প্রাণ হারান।

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে পৃথক হামলায় একজন নিহত হয়েছেন। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে হামলায় আরও একজন নিহত ও পাঁচজন আহত হন।

একই দিনে গাজা সিটির রেমাল এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ড্রোন হামলায় দুইজন এবং একটি গাড়িতে হামলায় আরও চারজন নিহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, ভোর থেকে শুরু হওয়া এসব হামলায় সাম্প্রতিক কয়েক সপ্তাহের মধ্যে এক দিনে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।

এর আগে শনিবার দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালসংলগ্ন একটি ওষুধের গুদামে হামলা চালায় ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে দুটি ভবন সম্পূর্ণ ধ্বংস এবং আরও দুটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ অভিযোগ করেন, চিকিৎসাসামগ্রী ধ্বংসের মাধ্যমে ‘ওষুধ এবং রোগ—উভয়কেই যুদ্ধের অস্ত্রে পরিণত করা হচ্ছে।’

ইসরায়েলের দাবি, হামলার লক্ষ্যবস্তু ছিল হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের অবস্থান। তাদের ভাষ্য, যেসব আবাসিক ভবন ও স্থাপনায় হামলা চালানো হয়েছে, সেখানে সশস্ত্র সদস্যদের উপস্থিতি থাকায় সেগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তু ছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত ২০ দফার গাজা শান্তি পরিকল্পনার আওতায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়ন নিয়ে শুক্রবার একটি সমঝোতার ঘোষণা দেয় বোর্ড অব পিসইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স। সংস্থাগুলোর দাবি, হামাস এ বিষয়ে একটি বিস্তারিত রোডম্যাপ গ্রহণ করেছে। তবে এ প্রস্তাব নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

বিষয় : গাজা উপত্যকা ফিলিস্তিন ইসরায়েল হামলা মধ্যপ্রাচ্য

RTN News

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ট্রাম্পের শান্তি পরিকল্পনার আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৯

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x