ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
RTN News

বাংলাদেশে বাড়ছে কেয়ারগিভারের চাহিদা, মানবিক সেবায় খুলছে নতুন কর্মসংস্থানের দুয়ার

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলাদেশে বাড়ছে কেয়ারগিভারের চাহিদা, মানবিক সেবায় খুলছে নতুন কর্মসংস্থানের দুয়ার
একজন রোগী কেবল ওষুধে পুরোপুরি সুস্থ হন না; আসল আরোগ্য আসে সহানুভূতি ও মানবিক স্পর্শে

বাংলাদেশে বাড়ছে কেয়ারগিভারের চাহিদা, মানবিক সেবায় খুলছে নতুন কর্মসংস্থানের দুয়ার

নগরায়ণ, কর্মজীবী নারীর সংখ্যা বৃদ্ধি ও প্রবীণ জনগোষ্ঠী বাড়ায় প্রশিক্ষিত কেয়ারগিভারের গুরুত্ব বেড়েছে; বিশেষজ্ঞদের দাবি, প্রয়োজন সরকারি নীতিমালা ও সামাজিক স্বীকৃতি

নগরায়ণ, কর্মব্যস্ত জীবন, যৌথ পরিবারের ভাঙন এবং প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির ফলে বাংলাদেশে দ্রুত বাড়ছে প্রশিক্ষিত কেয়ারগিভারের চাহিদা। একসময় পারিবারিক দায়িত্ব হিসেবে বিবেচিত সেবাদান এখন দক্ষতা, প্রশিক্ষণ ও মানবিকতার সমন্বয়ে সম্ভাবনাময় একটি পেশায় পরিণত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যসেবা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কেয়ারগিভারদের যথাযথ স্বীকৃতি ও নীতিগত সহায়তা নিশ্চিত করা সময়ের দাবি।

রাজধানীর কর্মজীবী মা তানিয়া আক্তার সাত মাস বয়সী শিশুকে নিরাপদে রেখে কর্মস্থলে যাওয়ার জন্য একজন প্রশিক্ষিত কেয়ারগিভারের ওপর নির্ভর করছেন। একইভাবে, মিরপুরের মোহাম্মদ রেদোয়ানের পরিবার বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত নানির নিয়মিত পরিচর্যা ও মানসিক সহায়তার জন্য কেয়ারগিভারের সেবা নিচ্ছে। এমন অভিজ্ঞতা এখন নগরজীবনের বাস্তব চিত্র হয়ে উঠছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪ সালের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ২ কোটি ৩৭ লাখ কর্মজীবী নারী রয়েছেন। অন্যদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পূর্বাভাস বলছে, ২০৫০ সালের মধ্যে দেশের প্রায় ২০ শতাংশ মানুষ প্রবীণ হবেন। একই সঙ্গে ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশে কেয়ার সেক্টরে ৭ থেকে ১০ লাখ নতুন কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, চিকিৎসক, নার্স ও কেয়ারগিভার—এই তিনটি স্তম্ভ পরস্পরের পরিপূরক। বিশেষ করে দীর্ঘদিন শয্যাশায়ী বা নিজের দৈনন্দিন কাজ করতে অক্ষম রোগীদের জন্য প্রশিক্ষিত কেয়ারগিভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এই পেশায় যুক্ত হয়ে স্বাবলম্বী হওয়ার গল্পও বাড়ছে। প্রশিক্ষণ শেষে অল্প সময়ের মধ্যেই একটি বেসরকারি হাসপাতালে চাকরি পান মোহাম্মদ রায়হান। বর্তমানে ওভারটাইমসহ তার মাসিক আয় প্রায় ৩৫ হাজার টাকা। অন্যদিকে, শাবানা খাতুন কেয়ারগিভার হিসেবে কাজ করার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তাঁর মতে, রোগীর সুস্থতায় ওষুধের পাশাপাশি আন্তরিকতা ও মানবিক আচরণও সমান গুরুত্বপূর্ণ।

সাজিদা ফাউন্ডেশনের মানবসম্পদ ও প্রশাসনিক বিভাগের কর্মকর্তা সৈকত তালুকদার জয় বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অনেক কাজের বিকল্প হতে পারলেও মানবিক সেবার কোনো বিকল্প নেই। বর্তমানে সংস্থাটিতে প্রায় ২০০ জন প্রশিক্ষিত কেয়ারগিভার কর্মরত রয়েছেন এবং গত আট বছরে সহস্রাধিক কেয়ারগিভার তাদের মাধ্যমে কাজের সুযোগ পেয়েছেন।

তবে সম্ভাবনার পাশাপাশি রয়েছে সামাজিক চ্যালেঞ্জও। অনেক ক্ষেত্রেই কেয়ারগিভারদের সাধারণ গৃহকর্মী বা আয়া হিসেবে দেখা হয়, যা এই পেশার মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন উর রশিদ বলেন, প্রশিক্ষিত কেয়ারগিভার রোগীর শারীরিক ও মানসিক পরিচর্যার গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানেন, যা অনেক জটিলতা প্রতিরোধে কার্যকর। তিনি এই খাতকে আরও পেশাদার ও টেকসই করতে সরকারের সুস্পষ্ট নীতিমালা ও প্রয়োজনীয় সংস্কারের আহ্বান জানান।

বিষয় : সেবামুলক উদ্যোগ

RTN News

রোববার, ০২ আগস্ট ২০২৬

বাংলাদেশে বাড়ছে কেয়ারগিভারের চাহিদা, মানবিক সেবায় খুলছে নতুন কর্মসংস্থানের দুয়ার

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x