ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
RTN News

সুনামগঞ্জে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সুনামগঞ্জে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ
জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের বালুচর নামক এলাকায় উদ্ধার অভিযান চলছে। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ

জগন্নাথপুরের মইয়ার হাওরে দুর্ঘটনা; ১০ আরোহীর মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠলেও চলছে উদ্ধার অভিযান

সংবাদ:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মইয়ার হাওরের বালুচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন—জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার হেমেন্দ্র দেব নাথ (৩০), সত্যেন্দ্র নাথ সতী (৬৫), অরুণ দেবনাথ (৪০) ও অধীর দেবনাথ (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন একটি নৌকায় করে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় হিন্দুধর্মীয় কীর্তন অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় পৌঁছালে নৌকাটি ডুবে যায়।

নৌকায় থাকা ১০ জনের মধ্যে ছয়জন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও বাকি চারজন নিখোঁজ হন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : দুর্ঘটনা নিখোঁজ সুনামগঞ্জ সদর সুনামগঞ্জ জগন্নাথপুর

RTN News

শনিবার, ০১ আগস্ট ২০২৬

সুনামগঞ্জে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ

জগন্নাথপুরের মইয়ার হাওরে দুর্ঘটনা; ১০ আরোহীর মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠলেও চলছে উদ্ধার অভিযান

সংবাদ:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মইয়ার হাওরের বালুচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন—জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার হেমেন্দ্র দেব নাথ (৩০), সত্যেন্দ্র নাথ সতী (৬৫), অরুণ দেবনাথ (৪০) ও অধীর দেবনাথ (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন একটি নৌকায় করে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় হিন্দুধর্মীয় কীর্তন অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় পৌঁছালে নৌকাটি ডুবে যায়।

নৌকায় থাকা ১০ জনের মধ্যে ছয়জন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও বাকি চারজন নিখোঁজ হন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x