ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
RTN News

ত্রিশালে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের, শোকে স্তব্ধ পাটুলী গ্রাম

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ত্রিশালে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের, শোকে স্তব্ধ পাটুলী গ্রাম
ত্রিশালে পুকুরের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু। ছবি: সংগৃহীত

ত্রিশালে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের, শোকে স্তব্ধ পাটুলী গ্রাম

ছোট ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়েছিল বড় ভাই; শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের রিপন মিয়ার দুই ছেলে—জোবায়েদ (৮) ও শামিম (৫)।

স্থানীয়দের ভাষ্য, বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার পর শরীরের কাদা ধুতে পানিতে নামে দুই ভাই। একপর্যায়ে ছোট ভাই শামিম পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের জন্য বড় ভাই জোবায়েদ ঝাঁপ দেয়। কিন্তু সেও পানিতে ডুবে যায়।

দীর্ঘক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের মা পুকুরপাড়ে গিয়ে পানিতে একজনকে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত পানিতে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাকিব জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পাটুলী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আহাজারিতে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ।

বিষয় : জেলার খবর নিহত উদ্ধার শিশু ময়মনসিংহ বিভাগ পানিতে ডুবে মৃত্যু ময়মনসিংহ জেলা ত্রিশাল

RTN News

শনিবার, ০১ আগস্ট ২০২৬

ত্রিশালে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের, শোকে স্তব্ধ পাটুলী গ্রাম

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ত্রিশালে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের, শোকে স্তব্ধ পাটুলী গ্রাম

ছোট ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়েছিল বড় ভাই; শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের রিপন মিয়ার দুই ছেলে—জোবায়েদ (৮) ও শামিম (৫)।

স্থানীয়দের ভাষ্য, বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার পর শরীরের কাদা ধুতে পানিতে নামে দুই ভাই। একপর্যায়ে ছোট ভাই শামিম পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের জন্য বড় ভাই জোবায়েদ ঝাঁপ দেয়। কিন্তু সেও পানিতে ডুবে যায়।

দীর্ঘক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের মা পুকুরপাড়ে গিয়ে পানিতে একজনকে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত পানিতে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাকিব জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পাটুলী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আহাজারিতে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x