ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
RTN News

জাল ডিও পত্রের অভিযোগ, দায়িত্ব নেওয়ার একদিনেই প্রত্যাহার ইউএনও শাওন মজুমদার

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জাল ডিও পত্রের অভিযোগ, দায়িত্ব নেওয়ার একদিনেই প্রত্যাহার ইউএনও শাওন মজুমদার
প্রত্যাহারকৃত এসিল্যান্ড শাওন মজুমদার সুমন। ফাইল ছবি

জাল ডিও পত্রের অভিযোগ, দায়িত্ব নেওয়ার একদিনেই প্রত্যাহার ইউএনও শাওন মজুমদার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে ডিও (আধা সরকারি) পত্র তৈরির অভিযোগের প্রেক্ষাপটে পটুয়াখালীর রাঙ্গাবালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে দায়িত্ব নেওয়ার একদিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে সোমবার (২৭ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সংযুক্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার কথা জানানো হয়।

এর আগে শাওন মজুমদার সুমন বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। গত ২০ জুলাই বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আদেশে তাকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একই পদে বদলি করা হয়। ২৬ জুলাই তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের পাশাপাশি ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্বও পান। তবে পরদিনই তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

একই দিনে পটুয়াখালী জেলা প্রশাসনের পৃথক দুটি অফিস আদেশে তাকে রাঙ্গাবালীর সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে অবমুক্ত করা হয় এবং ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব অর্পণের আদেশ বাতিল করা হয়। পরে গলাচিপা উপজেলার ইউএনও আবুজর মো. ইজাজুল হককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাঙ্গাবালীর ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এদিকে জাতীয় সংসদ সচিবালয় সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে একটি ডিও পত্র তৈরি করা হয়েছে। অভিযোগ রয়েছে, ওই পত্র বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করা হয়েছে।

জানা গেছে, জাল ওই ডিও পত্রে তৎকালীন বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনের বরগুনা থেকে বদলির আদেশ বাতিল করে তাকে ঢাকার কেরানীগঞ্জে বদলির সুপারিশ করা হয়েছিল।

তবে জাতীয় সংসদ সচিবালয় স্পষ্ট করেছে, ওই ডিও পত্রটি তাদের পক্ষ থেকে ইস্যু করা হয়নি এবং এর সঙ্গে সংসদের কোনো সম্পৃক্ততা নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় সংসদের নাম, লোগো, প্যাড বা অন্যান্য সরকারি পরিচয় জালিয়াতির মাধ্যমে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় ভবিষ্যতে জাতীয় সংসদের নামে কোনো ডিও বা সরকারি পত্র পাওয়া গেলে সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগ করে সত্যতা যাচাই করার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়।

তবে জাতীয় সংসদের প্রেস বিজ্ঞপ্তিতে শাওন মজুমদার সুমনের নাম উল্লেখ করা হয়নি। একইভাবে পটুয়াখালী জেলা প্রশাসনের আদেশেও তার প্রত্যাহারের সঙ্গে জাল ডিও পত্রের অভিযোগের সরাসরি কোনো সম্পর্ক উল্লেখ নেই। যদিও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর এক প্রতিবেদনে জাল ডিও পত্র ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগের ঘটনায় তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার তথ্য উল্লেখ করা হয়েছে।

বিষয় : পটুয়াখালী

RTN News

বুধবার, ২৯ জুলাই ২০২৬

জাল ডিও পত্রের অভিযোগ, দায়িত্ব নেওয়ার একদিনেই প্রত্যাহার ইউএনও শাওন মজুমদার

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x