ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
RTN News

আবারও দূষণের কবলে ঢাকা, বিশ্বের ৫ম দূষিত শহর

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আবারও দূষণের কবলে ঢাকা, বিশ্বের ৫ম দূষিত শহর
রাজধানী ঢাকার বায়ুদূষণ আবারও বেড়েছে।

আবারও দূষণের কবলে ঢাকা, বিশ্বের ৫ম দূষিত শহর

রাজধানী ঢাকার বায়ুদূষণ আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, বুধবার (২৯ জুলাই) সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৫ম। এ সময় শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১১৩, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

আইকিউএয়ারের সকাল ৭টা থেকে ৮টার রিয়েল-টাইম তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় দূষণের মাত্রা ভিন্ন হলেও ধানমন্ডিতে পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানে একিউআই স্কোর ১৫৩, যা ‘সবার জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ের বাতাস নির্দেশ করে।

এ ছাড়া বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), পুরান ঢাকার বেচারাম দেউড়ি, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, বারিধারা পার্ক রোড, বারিধারা লেকসাইড, গুলশান লেক পার্ক, বেজ এজওয়াটার আউটডোর, গোড়ান এবং গুলশান-২-এর রব ভবন এলাকাতেও বাতাসের মান সংবেদনশীল মানুষের জন্য ঝুঁকিপূর্ণ থেকে অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বায়ুমানে শিশু, বয়স্ক ব্যক্তি, শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগে আক্রান্তদের স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তাই অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির একিউআই স্কোর ১৬৭, যা ‘সবার জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে। তালিকায় এরপর রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৬৫), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৫৩) এবং পাকিস্তানের লাহোর (১৩৯)।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, একিউআই ৫০-এর নিচে থাকলে বাতাস ভালো, ৫১-১০০ সহনীয়, ১০১-১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ সবার জন্য অস্বাস্থ্যকর, ২০১-৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

বিষয় : ঢাকা বায়ুদূষণ

RTN News

বুধবার, ২৯ জুলাই ২০২৬

আবারও দূষণের কবলে ঢাকা, বিশ্বের ৫ম দূষিত শহর

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x