ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
RTN News

কুমিল্লায় চর দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী নিহতের ঘটনায় আটক ৪

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুমিল্লায় চর দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী নিহতের ঘটনায় আটক ৪
এর আগে রোববার মেঘনা উপজেলার চর বিনোদপুর ও আলীপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামের বাসিন্দাদের টেঁটাযুদ্ধের ঘটনা ঘটে।

কুমিল্লায় চর দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী নিহতের ঘটনায় আটক ৪

টেঁটাযুদ্ধে প্রাণ হারান কুহিনূর আক্তার; দুই উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার তিতাস ও মেঘনা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারী নিহত হওয়ার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাতে মেঘনা থানা পুলিশের অভিযানে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রাম থেকে চারজনকে আটক করা হয়। আটকরা হলেন—মাইনুদ্দিন (৪০), মো. হান্নান (২৬), কাশেম বেপারী (৬০) ও মো. রানা (২১)।

এর আগে একই দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা উপজেলার চর বিনোদপুর ও আলীপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও টেঁটাযুদ্ধের ঘটনা ঘটে।

সংঘর্ষে মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের বাসিন্দা কুহিনূর আক্তার (৩৮) গলায় টেঁটা বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কুহিনূর আক্তার নিহত হন। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে।

মামলার বিষয়ে তিনি জানান, এখনও আনুষ্ঠানিক এজাহার থানায় জমা পড়েনি। তবে ভুক্তভোগী পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এদিকে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চরভাটেরা এলাকায় ১৫ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে মেঘনা থানার আওতাধীন এলাকাতেও অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : কুমিল্লা আটক

RTN News

সোমবার, ২৭ জুলাই ২০২৬

কুমিল্লায় চর দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী নিহতের ঘটনায় আটক ৪

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x