ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
RTN News

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
ছয়জন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। ছবি:সংগৃহীত

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

চার পুরুষ ও দুই নারীকে বাংলাদেশে ঢোকানোর অভিযোগ; সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চারজন পুরুষ ও দুইজন নারীসহ মোট ছয়জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (২৫ জুলাই) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোরে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫৫/এমপি-সংলগ্ন গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ছয়জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন।

বিজিবি জানায়, সীমান্ত অতিক্রমের আগেই বিষয়টি সামন্তা বিওপির টহল দলের নজরে আসে। পরে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বর্তমানে ওই ছয়জন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

ঘটনার বিষয়ে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্তে পুশ ইন, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

বিষয় : জেলার খবর বাংলাদেশ সীমান্ত ঝিনাইদহ বিএসএফ বিজিবি খুলনা বিভাগ মহেশপুর

RTN News

শনিবার, ২৫ জুলাই ২০২৬

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

চার পুরুষ ও দুই নারীকে বাংলাদেশে ঢোকানোর অভিযোগ; সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চারজন পুরুষ ও দুইজন নারীসহ মোট ছয়জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (২৫ জুলাই) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোরে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫৫/এমপি-সংলগ্ন গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ছয়জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন।

বিজিবি জানায়, সীমান্ত অতিক্রমের আগেই বিষয়টি সামন্তা বিওপির টহল দলের নজরে আসে। পরে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বর্তমানে ওই ছয়জন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

ঘটনার বিষয়ে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্তে পুশ ইন, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x