ঢাকা    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
RTN News

ফেনীতে বাসা থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফেনীতে বাসা থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট
নিহত ফারহানা আক্তার। সংগৃহীত

ফেনীতে বাসা থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

ময়নাতদন্তে মিলবে মৃত্যুর কারণ; উদ্ধার হওয়া চিরকুটের সত্যতা যাচাই করছে পুলিশ

ফেনীর পরশুরামে একটি বাসা থেকে ফারহানা আক্তার ওরফে প্রিয়া (কিশোরী) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে উপজেলা গেটসংলগ্ন সড়কের কাদের টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফারহানা আক্তার নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট এলাকার সাইফুল ইসলামের মেয়ে। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে সেটির সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই ফ্ল্যাটে বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন তালুকদার ও তার স্ত্রী জাহেদা আক্তার বসবাস করেন। জাহেদা আক্তার স্থানীয় কেতরাঙ্গা মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। প্রায় তিন বছর ধরে তাদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল ফারহানা।

বৃহস্পতিবার সকালে জাহেদা আক্তার বিদ্যালয়ে যাওয়ার সময় ফারহানাকে বাসায় রেখে যান। সন্ধ্যায় ফিরে কলিং বেল বাজিয়েও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ফারহানার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তবে সেখানে মৃত্যুর কারণ সম্পর্কে সরাসরি কিছু লেখা নেই। চিরকুটটি ফারহানার লেখা কি না এবং এর সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বিষয় : মরদেহ উদ্ধার ফেনী

RTN News

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ফেনীতে বাসা থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x