ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
RTN News

এক মণ দুধে গোসল, মায়ের কাছে তওবা: ২৮ মামলার আসামির ‘মাদক ছাড়ার’ ঘোষণা

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এক মণ দুধে গোসল, মায়ের কাছে তওবা: ২৮ মামলার আসামির ‘মাদক ছাড়ার’ ঘোষণা
দুধ দিয়ে গোসল করছেন আরমান শেখ (৪২)। ছবি: সংগৃহীত

এক মণ দুধে গোসল, মায়ের কাছে তওবা: ২৮ মামলার আসামির ‘মাদক ছাড়ার’ ঘোষণা

পীরগঞ্জে নাটকীয় ঘটনা; পুলিশের দাবি, সামাজিক চাপ ও অভিযানের মুখেই এমন সিদ্ধান্ত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মায়ের কাছে তওবা কেটে এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন আরমান শেখ (৪২) নামে ২৮টি মাদক মামলার এক আসামি। বুধবার (২২ জুলাই) বিকেলে পীরগঞ্জ পৌরসভার রঘুনাথপুর কলেজ বাজার এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরমান শেখ রঘুনাথপুর এলাকার মৃত আহমদ উল্লাহর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এদিন তার মা আকতারা বেগম ছেলের মাথায় এক মণ দুধ ঢেলে প্রতীকীভাবে ‘তওবা’ করান।

দুধ দিয়ে গোসলের পর উপস্থিত সবার সামনে আরমান বলেন, “আমি ভুল করেছি। আর কখনো মাদক বিক্রি করব না। শুধু নিজে ছাড়ব না, আমার এলাকায় কাউকে মাদক বিক্রি করতেও দেব না।”

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক বিষয়টি নিশ্চিত করে জানান, আরমানের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় ২৮টি মাদক মামলা রয়েছে। বর্তমানে তিনি সব মামলায় জামিনে রয়েছেন।

তবে পুলিশের ধারণা, এই ঘোষণার পেছনে অনুতাপের চেয়ে সাম্প্রতিক পরিস্থিতির প্রভাবই বেশি। ওসি বলেন, এলাকায় মাদকের বিরুদ্ধে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে উঠেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে মাদক কারবারিরা চাপে রয়েছে। গ্রেপ্তার ও জনরোষ এড়াতেই আরমান এমন পদক্ষেপ নিয়ে থাকতে পারেন।

এদিকে, সম্প্রতি ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। এরপর থেকেই পীরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে জনমত আরও জোরালো হয়ে ওঠে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের ধারণা, সামাজিক চাপ, জনরোষ এবং পুলিশের কঠোর অভিযানের মুখে পড়েই আরমান শেখ প্রকাশ্যে মাদক ব্যবসা ছাড়ার এই ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন।

বিষয় : ঠাকুরগাঁও

RTN News

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

এক মণ দুধে গোসল, মায়ের কাছে তওবা: ২৮ মামলার আসামির ‘মাদক ছাড়ার’ ঘোষণা

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x