ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
RTN News

দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভ: যন্তর মন্তর এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ, জনদুর্ভোগ চরমে

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভ: যন্তর মন্তর এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ, জনদুর্ভোগ চরমে
ছবি: সংগৃহীত

দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভ: যন্তর মন্তর এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ, জনদুর্ভোগ চরমে

বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার; ইউপিআই লেনদেন ও মোবাইল যোগাযোগে বিঘ্ন, সমালোচনায় ডিজিটাল অধিকারকর্মীরা

শিক্ষার্থীদের চলমান বিক্ষোভকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লির মধ্যাঞ্চলের যন্তর মন্তর ও আশপাশের এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা পরে মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

ইন্টারনেট বন্ধের প্রভাব শুধু যন্তর মন্তরেই সীমাবদ্ধ থাকেনি। প্রায় দুই কিলোমিটার দূরের মান্ডি হাউস এলাকাতেও মোবাইল ডেটা ব্যবহার করতে না পারায় সাধারণ মানুষ, অফিসগামী কর্মী এবং ব্যবসায়ীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন।

বিশেষ করে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) ও অন্যান্য অনলাইন লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় ছোট ব্যবসায়ী ও ক্রেতারা বিপাকে পড়েন। অনেক দোকানেই বাধ্য হয়ে নগদ অর্থে লেনদেন করতে হয়েছে। পাশাপাশি ইন্টারনেটনির্ভর যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি কিছু এলাকায় সাধারণ মোবাইল কলেও সমস্যার অভিযোগ পাওয়া গেছে।

ভারতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং গুজব বা সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকাতে অতীতেও বিভিন্ন এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট বন্ধের নজির রয়েছে। তবে এবারের নির্দেশনা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কারণ, ইন্টারনেট বন্ধের সরকারি আদেশ বা এর কারণ প্রকাশ্যে আনা হয়নি।

ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের অভিযোগ, ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ইন্টারনেট সেবা স্থগিতের কারণ ও আদেশ জনসমক্ষে প্রকাশ করা বাধ্যতামূলক। কিন্তু কোনো আগাম ঘোষণা বা ব্যাখ্যা ছাড়াই মোবাইল ইন্টারনেট বন্ধ করায় সরকারের পদক্ষেপের সমালোচনা করেছেন তারা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিষয় : ভারত ককরোচ পার্টি

RTN News

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভ: যন্তর মন্তর এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ, জনদুর্ভোগ চরমে

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x