ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
RTN News

ঈশ্বরগঞ্জে প্রতিবেশী যুবকের সঙ্গে গৃহবধূ নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর অভিযোগ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঈশ্বরগঞ্জে প্রতিবেশী যুবকের সঙ্গে গৃহবধূ নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর অভিযোগ

ঈশ্বরগঞ্জে প্রতিবেশী যুবকের সঙ্গে গৃহবধূ নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রতিবেশী এক যুবকের সঙ্গে এক গৃহবধূ চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ করেন উপজেলার রাজিবপুর ইউনিয়নের বৃন্দস্থান গ্রামের বাসিন্দা মণীন্দ্র চন্দ্র দে।

অভিযোগে তিনি জানান, সাত বছর আগে ঝর্ণা রানীর সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে ছয় বছর বয়সী একটি ছেলে রয়েছে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তিনি বাড়ির বাইরে একটি হোটেলে কাজ করতেন। এই সুযোগে প্রতিবেশী রুদ্র চন্দ্র দের সঙ্গে তার স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করেন তিনি।

মণীন্দ্র চন্দ্র দে দাবি করেন, গত ১ জুলাই ঝর্ণা রানী বাড়ি থেকে চলে যান। এ সময় তিনি প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও ৪৫ হাজার টাকা সঙ্গে নিয়ে গেছেন বলেও অভিযোগ করেন।

তিনি আরও জানান, বিষয়টি আগে জানতে পেরে স্ত্রীকে সতর্ক করার পাশাপাশি অভিযুক্ত যুবকের পরিবারকেও অবহিত করেছিলেন।

অন্যদিকে রুদ্র চন্দ্রের পরিবারের দাবি, মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে ঝর্ণা রানীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের ভাষ্য, ঝর্ণা রানী স্বামীকে ডিভোর্স দিয়েছেন বলে তারা জেনেছেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : পরকীয়া ময়মনসিংহ

RTN News

বুধবার, ২২ জুলাই ২০২৬

ঈশ্বরগঞ্জে প্রতিবেশী যুবকের সঙ্গে গৃহবধূ নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর অভিযোগ

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x