ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
RTN News

বিশ্বকাপ ট্রফি তুলে দিয়েও মঞ্চ ছাড়ছিলেন না ট্রাম্প, শুরু হয়েছিলো নতুন বিতর্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিশ্বকাপ ট্রফি তুলে দিয়েও মঞ্চ ছাড়ছিলেন না ট্রাম্প, শুরু হয়েছিলো নতুন বিতর্ক
ছবি: দ্য এইজ

বিশ্বকাপ ট্রফি তুলে দিয়েও মঞ্চ ছাড়ছিলেন না ট্রাম্প, শুরু হয়েছিলো নতুন বিতর্ক

স্পেনের শিরোপা উদযাপনের মুহূর্তেও খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে থাকলেন মার্কিন প্রেসিডেন্ট

সংবাদ:
২০২৬ বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দে যখন উচ্ছ্বসিত স্পেনের ফুটবলাররা, ঠিক তখনই পুরস্কার বিতরণী মঞ্চে ডোনাল্ড ট্রাম্পের আচরণ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ট্রফি হস্তান্তরের পরও মঞ্চ ছেড়ে না যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ফাইনালের শুরুতে স্ত্রীকে সঙ্গে নিয়ে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে ম্যাচ উপভোগ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। স্টেডিয়ামের বড় পর্দায় তাকে দেখানো হলে দর্শকদের একাংশ শিস ও বিদ্রুপে প্রতিক্রিয়া জানায়। তবে ট্রাম্প তাতে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ইনফান্তিনোর সঙ্গে আলাপ চালিয়ে যান। একপর্যায়ে বিশ্বকাপ ট্রফিও তার হাতে তুলে দেওয়া হলে তিনি সেটি কিছুক্ষণ পর্যবেক্ষণ করেন।

ম্যাচ শেষে ইনফান্তিনোর সঙ্গে পুরস্কার বিতরণী মঞ্চে উঠে দুই দলের খেলোয়াড়দের গলায় পদক পরিয়ে দেন ট্রাম্প। পরে স্পেন অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেন তিনি।

কিন্তু ট্রফি হস্তান্তরের পরই শুরু হয় বিতর্ক। স্পেনের খেলোয়াড়রা শিরোপা উদযাপনের প্রস্তুতি নিলেও ট্রাম্প মঞ্চেই দাঁড়িয়ে থাকেন। ফিফার কয়েকজন কর্মকর্তা তাকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান, যাতে খেলোয়াড়রা স্বাভাবিকভাবে উদযাপন করতে পারেন। তিনি কিছুটা সরে গেলেও মঞ্চ ত্যাগ করেননি।

একপর্যায়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও তাকে মঞ্চ থেকে নামিয়ে আনার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত ট্রাম্প খেলোয়াড়দের পাশেই দাঁড়িয়ে শিরোপা উদযাপনের মুহূর্তে অংশ নেন।

উল্লেখ্য, এমন ঘটনা ট্রাম্পের ক্ষেত্রে এবারই প্রথম নয়। এর আগেও ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির শিরোপা উদযাপনের সময় তিনি খেলোয়াড়দের সঙ্গে মঞ্চে অবস্থান করেছিলেন। সেবার চেলসির অধিনায়ক রিস জেমস তাকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেও এবার স্পেনের কোনো খেলোয়াড়কে এ ধরনের প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি।

RTN News

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিশ্বকাপ ট্রফি তুলে দিয়েও মঞ্চ ছাড়ছিলেন না ট্রাম্প, শুরু হয়েছিলো নতুন বিতর্ক

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x