ঢাকা    সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

নাহিদ রানার তোপে ১৪১ রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ে, দাপুটে শুরু বাংলাদেশের

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নাহিদ রানার তোপে ১৪১ রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ে, দাপুটে শুরু বাংলাদেশের

তরুণ পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে ওয়ানডে সিরিজে দাপুটে সূচনা করেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে মাত্র ১৪১ রানে অলআউট করে টাইগাররা।

রোববার (৬ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নাহিদ রানার গতির সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। ৩৬.৪ ওভারে ১৪১ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

জিম্বাবুয়ের হয়ে নিউম্যান নিয়ামহুরি সর্বোচ্চ ৩৩ রান করেন ৫১ বলে। অধিনায়ক নাগরাভা ৪১ বলে করেন ২৭ রান। ইনোসেন্ট কায়া ৩৯ বলে ২৬, বেন কারান ১৯ বলে ১৮ এবং ব্রায়ান বেনেট ২৪ বলে ১৭ রান করেন। এর বাইরে কোনো ব্যাটার উল্লেখযোগ্য প্রতিরোধ গড়তে পারেননি।

বাংলাদেশের হয়ে বল হাতে ম্যাচসেরা পারফরম্যান্স করেন নাহিদ রানা। ১০ ওভারে মাত্র ২৬ রান খরচ করে ৬ উইকেট শিকার করেন এই তরুণ পেসার। এছাড়া তাসকিন আহমেদ ৭ ওভারে ৩২ রান দিয়ে নেন ২ উইকেট। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শিকার করেন ১টি উইকেট।

এর আগে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে গিয়ে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজের শুরুতেই দারুণ বোলিং নৈপুণ্যে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল টাইগাররা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।

আর টি এন নিউজ ২৪

সোমবার, ০৬ জুলাই ২০২৬

নাহিদ রানার তোপে ১৪১ রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ে, দাপুটে শুরু বাংলাদেশের

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x