ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
RTN News

রংপুরের আল আযহার মাদরাসায় ব্যতিক্রমধর্মী ফল উৎসব

শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং দেশীয় মৌসুমি ফলের প্রতি আগ্রহ বাড়াতে রংপুরের আল আযহার মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ফল উৎসব।

উৎসবে বিভিন্ন ধরনের দেশীয় মৌসুমি ফল দিয়ে আকর্ষণীয় স্টল সাজানো হয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এ সময় ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং নিয়মিত ফল খাওয়ার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত মাদরাসার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও সচেতন প্রজন্ম হিসেবে গড়ে তুলতে পাঠদানের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমও গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন।উৎসবে অংশ নেওয়া অভিভাবকরা এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, এমন আয়োজন শিশুদের দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে।শিক্ষার্থীরাও ফল উৎসবে অংশ নিয়ে আনন্দ প্রকাশ করে।

 তারা জানায়, বিভিন্ন মৌসুমি ফল সম্পর্কে জানার পাশাপাশি একসঙ্গে ফল উপভোগ করার সুযোগ পেয়ে তারা আনন্দিত।মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সচেতনতামূলক আয়োজন অব্যাহত থাকবে।

RTN News

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রংপুরের আল আযহার মাদরাসায় ব্যতিক্রমধর্মী ফল উৎসব

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x